1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আপত্তিকর মন্তব্য, ইসলামী বক্তার বিরুদ্ধে মামলা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

আপত্তিকর মন্তব্য, ইসলামী বক্তার বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক :

শবে বরাত নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরের আদালতে মামলাটি দায়ের করা হয়। ড. মাওলানা মো. ইউসুফ জিলানী নামে এক ইসলামী বক্তা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী এবং ‘Regular Deen Meadia’ নামে একটি ইউটিউব চ্যানেলকে বিবাদী করা হয়েছে। বিবাদী আকরামুজ্জামাজ ইহইয়া-উস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক। তিনি পিস টিভি বাংলার সাবেক স্পিকার। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত শায়েখ আকরামুজ্জামান ইসলাম ধর্মের পবিত্র রাত ‘শবে বরাত’ নিয়ে বলেছেন, ‘১৪ই সাবান তথা শবে বরাতের রাত্রিতে এভাবে মসজিদে ভিড় না করে যদি বেইশ্যা খানায় সময় কাটাই তারপরও ভালো এর চেয়ে, সারারাত যদি সে বেইশ্যা খানায় থাকে সেটাও ভালো’।

একই বক্তা অন্য জায়গায় আরও বলেন, ‘শবে বরাত জিনার চেয়েও খারাপ’। বাদী ড. মাওলানা মো. ইউসুফ জিলানী ঢাকা পোস্টকে বলেন, অভিযুক্ত বক্তা পবিত্র শবে বরাত নিয়ে যেসব কথা বলেছেন সেগুলো ইসলাম ও কোরআন হাদিস বিরোধী। আক্রমণাত্মক এ বক্তব্য দিয়ে তিনি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন। তার এ বক্তব্য সমাজ ও রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ফয়েজ উদ্দিন চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, শবে বরাত নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সাইবার নিরাপত্তা আইনের ২৮ ও ৩১ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। আদালত শুনানি শেষে মামলাটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে তদন্তের আদেশ দিয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!