1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তীব্র তাপ প্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেছে ধর্মপ্রাণ মুসল্লীরা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

তীব্র তাপ প্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেছে ধর্মপ্রাণ মুসল্লীরা

অনলাইন ডেস্ক :

জেলার উপজেলা সদরে আজ তীব্র তাপ প্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেছে ধর্মপ্রাণ মুসল্লীরা। বৃহস্পতিবার সকাল ১০ টায় শহরের বাংলা স্কুল মাঠে ইসতিসকার সালাতে ইমামতি করেন মাওলানা মোঃ রফিকুল ইসলাম। এ সময় কয়েক শত মুসল্লিরা দুই রাকাত নামাজে অংশগ্রহণ করে সৃষ্টিকর্তার নিকট বৃষ্টি প্রার্থনা করেন। গত বেশ কয়েকদিন ধরে জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

তাপমাত্রা ওঠানামা করছে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে। বৃষ্টি না হওয়ায় নদী-নালা, খাল, বিল, পুকুর শুকিয়ে যাচ্ছে। তীব্র গরম ও খরায় ফসলি জমি, প্রাণিকুলসহ অস্থির হয়ে উঠছে জন জীবন। প্রচন্ড গরমে হাসপাতালগুলোতে ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়ছে। এমন অবস্থায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ শেষে মোনাজাতে কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা।

অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য পরম করুণাময় মহান আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চান তারা। নামাজে অংশগ্রহণ করা জেলা তথ্য অফিসার মো: নুরুল আমিন বলেন, প্রচন্ড গরমে এবং খরায় মানুষজন খুব কষ্ট পাচ্ছে। এ অবস্থা থেকে মুক্তির জন্য মহান আল্লাহর কাছে আমরা প্রার্থনা করেছি।

যেন তিনি বৃষ্টি দেন এবং আমাদের ক্ষমা করে দেন। নামাজে অংশ নেয়া অপর মুসল্লী জুনায়েদ হোসেন ও তসলিম ফরাজী বলেন, আমরা বিশ্বাস করি আল্লাহর কৃপা থাকলে সবকিছু সম্ভব। তাই তীব্র তাপ প্রবাহের দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি চেয়ে বৃষ্টি প্রার্থনা করে আমাদের আজকের এ নামাজ আদায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!