1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর ফাইনাল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর ফাইনাল

অনলাইন ডেস্ক :

ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর ফুটবলের ফাইনালে ৯ ও ২৪ নং ওয়ার্ড এবং ক্রিকেটের ফাইনালে ১২ ও ১৬ নং ওয়ার্ড নিজেদের অবস্থান নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (৭ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মুখপাত্র আবু নাছের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল বুধবার (৬ মার্চ) বিকেলে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ৪ ও ৯ নং ওয়ার্ড এবং ২৪ ও ৭৩ নং ওয়ার্ডের মধ্যকার ফুটবলের সেমি-ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৯ নং ওয়ার্ড ও ২৪ নং ওয়ার্ড জয় লাভ করে। উভয় দলই প্রতিপক্ষকে ২-০ গোলের ব্যবধানে হারায়।

এদিকে গতকাল ক্রিকেটের সেমিফাইনালে বুয়েট কেন্দ্রীয় খেলার মাঠে ২ নং ও ১৬ নং ওয়ার্ড এবং গোলাপবাগ খেলার মাঠে ১২ নং ও ৬৬ নং ওয়ার্ডের মধ্যকার ক্রিকেটের সেমি-ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ১৬ নং ওয়ার্ড ৭ রানে ও ১২ নং ওয়ার্ড ৫ উইকেটে বিজয় লাভ করে।

এছাড়াও গত মঙ্গলবার ৩৮ নং ও ৭২ নং ওয়ার্ডের মধ্যকার ব্যাডমিন্টনের ফাইনাল খেলা বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ফাইনালে ৭২ নম্বর ওয়ার্ড ২-১ সেটে ৩৮ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে। ব্যাডমিন্টনের ফাইনাল খেলায় করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস উপস্থিত ছিলেন।

আগামীকাল সকাল ১০টায় গোলাপবাগ মাঠে ১২ নং ও ১৬ নং ওয়ার্ডের মধ্যে ক্রিকেটের ফাইনাল খেলা এবং বিকাল ৫টায় কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ৯ নং ও ২৪ নং ওয়ার্ডের মধ্যে ফুটবলের ফাইনাল খেলা ও এবারকার আয়োজনের সমাপনী অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সভাপতিত্বে করবেন বলে জানান মুখপাত্র আবু নাছের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!