1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আট দশক ধরে চলমান কাশ্মির সংকট সমাধানে ভারতের সঙ্গে আলোচনা শুরু করতে চাই : শেহবাজ - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

আট দশক ধরে চলমান কাশ্মির সংকট সমাধানে ভারতের সঙ্গে আলোচনা শুরু করতে চাই : শেহবাজ

প্রতিনিধি

গত প্রায় আট দশক ধরে চলমান কাশ্মির সংকট সমাধানে ভারতের সঙ্গে আলোচনা শুরু করতে চায় পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ ইস্যুতে পাকিস্তানের অবস্থান স্পষ্ট করেছেন।

সেই সঙ্গে রাজ আলোচনা শুরুর পরিবেশ সৃষ্টি করতে কাশ্মিরের পূর্বের স্বায়ত্বশাসিত রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে নয়াদিল্লিকে আহ্বান জানিয়েছেন শেহবাজ।

বুধবার পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মিরের বিধানসভার বিশেষ সেশনে ভাষণ দিয়েছেন শেহবাজ। সেখানে তিনি বলেন, “আমরা কাশ্মিরসহ অন্যান্য যাবতীয় সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই। ভারতের উচিত ২০১৯ সালের ৫ আগস্টের চিন্তা-ভাবনা থেকে বেরিয়ে আসা এবং জাতিসংঘে প্রদান করা প্রতিশ্রুতি অনুযায়ী সংলাপের জন্য এগিয়ে আসা।”

২০১৯ সালের ফেব্রুয়ারিতে কাশ্মিরের পুলওয়ামায় ভারতের আধা সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) একটি গাড়িকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা ঘটে। এতে নিহত হন অন্তত ৪০ জন সিআরপিএফ জওয়ান। হামলার মূল হোতা ছিল পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই মোহাম্মদ।

ওই ঘটনার ৬ মাস পর ৫ আগস্ট পার্লামেন্টে ভোটের ভিত্তিতে সংবিধান থেকে ৩৭০ নম্বর ধারা বিলোপ করে নয়াদিল্লি। সে ধারাটিতে জম্মু এবং কাশ্মিরকে ‘স্বায়ত্বশাসিত রাজ্য’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। সাংবিধানিক ধারা বিলোপ করে জম্মু-কাশ্মিরকে সরাসরি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়।

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানায় ইসলামাবাদ। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনেন। এখনও সেই অবস্থাই চলছে।

বুধবারের বক্তব্যে শেহবাজ বলেন, দক্ষিণ এশিয়া এবং উপমহাদেশের সার্বিক স্থিতিশীলতার স্বার্থেই পাকিস্তান ও ভারতের সংলাপ শুরু করা উচিত। এ প্রসঙ্গে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর ঐতিহাসকি সফরকে স্মরণ করেন তিনি। ১৯৯৯ সালের সেই সফরে পাকিস্তানে এসে ‘লাহোর ঘোষণা ১৯৯৯’ স্বাক্ষর করেছিলেন বাজপেয়ী।

গত কয়েক বছর ধরে সামরিক খাতকে শক্তিশালী করছে ভারত; বুধবারের বক্তব্যে তারও সমালোচনা করেছেন শেহবাজ। সেই সঙ্গে কাশ্মিরের জনগণের প্রতি পাকিস্তানের আদর্শগত, কূটনৈতিক এবং রাজনৈতিক সমর্থন অব্যাহত থাকবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

“ভারত নিজেদের সামরিক খাতকে সমৃদ্ধ করছে; কিন্তু এটি উপমহাদেশের আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা আনতে কোনো ভূমিকা রাখতে পারবে না। উন্নয়নের জন্য শান্তি ব্যতীত আর কোনো বিকল্প নেই।”

“আর কাশ্মির সংকট সমাধানের একমাত্র পথহলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজোল্যুশন মেনে সেখানকার জনগণকে স্বাধিকার প্রদান করা। কাশ্মিরের জনগণের প্রতি আমাদের আদর্শগত, কূটনৈতিক ও রাজনৈতিক সমর্থন চিরদিন অব্যাহত থাকবে।”

সূত্র: এমএসএন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!