1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আগুন নিভলেও শেষ হয়নি ধোঁয়া, এখনও দেওয়া হচ্ছে পানি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

আগুন নিভলেও শেষ হয়নি ধোঁয়া, এখনও দেওয়া হচ্ছে পানি

প্রতিনিধি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে গতকাল ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো গুদামঘরের ভেতর থেকে থেমে থেমে ধোঁয়া বের হচ্ছে। বাতাস বইলেই চারপাশে ছড়িয়ে পড়ছে পোড়া গন্ধ। দাহ্য পদার্থে পরিপূর্ণ গুদামঘরটিতে ভেতরে ভেতরে আগুন জ্বলতে থাকায় ফায়ার সার্ভিসের সদস্যরা এখনো অনবরত পানি দিয়ে যাচ্ছেন।

রোববার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সররজমিনে ঘুরে দেখা গেছে, কার্গো ভিলেজ ঘিরে ভিড় এখন অনেকটা কমে গেলেও কৌতূহলী কিছু মানুষ এখনো সেখানে অবস্থান করছেন।

রপ্তানিকারক ও পণ্য পরিবহন–সংশ্লিষ্ট কয়েকজনও পরিস্থিতি দেখতে গেটের সামনে ঘোরাফেরা করছেন। আর ফায়ার সার্ভিসের সদস্যরা এখনো গুদামঘরের ভেতরে পানি ছিটাচ্ছেন। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসায় অধিকাংশ ইউনিট ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

ভেতর থেকে কাজ করে বের হওয়া ফায়ার সার্ভিসের এক কর্মী বলেন, গুদামঘরের ভেতরে দাহ্য পদার্থ, বিশেষ করে কাপড়সহ নানা রকম মালামাল থাকায় ভেতরে ভেতরে এখনো আগুন জ্বলছে। তাই আমরা নিরাপত্তার জন্য বারবার পানি দিচ্ছি। এখনো গুদামঘর থেকে হালকা ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। তবে বড় ধরনের অগ্নিকাণ্ডের আশঙ্কা নেই।

এর আগে, গতকাল শনিবার বেলা সোয়া দুইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় রাত সাড়ে আটটার মধ্যে আগুন সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়। এসময় সাময়িকভাবে বন্ধ হয়ে যায় বিমান চলাচল। পরে রাত ৯টা থেকে পরিস্থিতির স্বাভাবিক হওয়ার পর আবারও বিমান চলাচলের কার্যক্রম শুরু হয়।

অন্যদিকে, অগ্নিকাণ্ডের কারণে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি বের করতে বর্তমানে কার্যক্রম চলছে বলে জানিয়েছেন বাণিজ্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। আজ দুপুরে তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ড্যামেজ অ্যাসেসমেন্টের কাজ চলছে। ধ্বংসের আর্থিক ক্ষতি ও ক্ষতিগ্রস্ত পণ্যের ওজন নির্ধারণের পাশাপাশি খাতভিত্তিক বিশ্লেষণের কাজও করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!