1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা,১৭ নেতাকর্মী আটক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা,১৭ নেতাকর্মী আটক

প্রতিনিধি

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার আদালত ও ডবলমুরিং থানা এলাকা থেকে আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকান্দার হোসেনকে (৩৯) বৃহস্পতিবার রাতে নগরের জামালখান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় চট্টগ্রাম আদালতে হাজির করা হলে যুবলীগের কয়েকজন কর্মী আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন এবং মিছিলের চেষ্টা করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, আদালত প্রাঙ্গণে মিছিলের চেষ্টা করলে পুলিশ অভিযান চালিয়ে ৭ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আদালত প্রাঙ্গণ থেকে আটক ব্যক্তিরা হলেন— তাহের মাঝি, সানী, হোসেন, ফয়সাল, পারভেজ, মামুন ও জিয়া। তারা সবাই কর্ণফুলীর শিকলবাহা এলাকার বাসিন্দা।

অন্যদিকে ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা ঝর্ণাপাড়া এলাকায় গলির ভেতরে জড়ো হয়ে মিছিল করে চলে যায়। পরে ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। ওই ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!