1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আইল্যান্ডের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, কিশোর নিহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

আইল্যান্ডের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, কিশোর নিহত

প্রতিনিধি

রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী রিয়াদের (১৪) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে।

রোববার (২ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াদ সদর উপজেলার দাদশী ইউনিয়নের বড়দোয়াল গ্রামের রহমতের ছেলে। রিয়াদ শ্রীপুর এলাকার কাদেরিয়া বেকারির কর্মচারী ছিল।

এ ঘটনায় রনো (২০) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। তিনি সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের রনজিদের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার মো. হাফিজুর রহমান বলেন, মোটরসাইকেলটি দ্রুত গতিতে শ্রীপুর থেকে বড়পুলের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি সকাল ৯টা ৫০ মিনিটের দিকে ফয়ার সার্ভিস অফিসের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। পরে আমরা তাদের আহত অবস্থায় উদ্ধার করে আমাদের অ্যাম্বুলেন্সে সদর হাসপাতালে পাঠায়।

কাদেরিয়া বেকারির কয়েকজন কর্মচারী বলেন, রিয়াদ সকালে বেকারিতে এসেছিল। কোনো একটা কাজে সে রেলগেটে যাতে চায়। তখন আমাদের বেকারির মাল নিতে আসা যুবকের বড়পুলের দিকে যাবে বলে সে ওই মোটরসাইকেলে ওঠে। এর কিছুক্ষণ পরই আমরা দুর্ঘটনার খবর পাই।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ রওশন আরা আক্তার বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসা দিতে দিতে রিয়াদ নামের কিশোরের মৃত্যু হয়। সে মাথায় আঘাত পেয়েছিল। অপর একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

রাজবাড়ী আহলাদিপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!