1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অস্ট্রেলিয়ার জাল ভিসা দেখিয়ে ৯৪ লাখ টাকা আত্মসাৎ: মূল হোতাসহ ৪ জন গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

অস্ট্রেলিয়ার জাল ভিসা দেখিয়ে ৯৪ লাখ টাকা আত্মসাৎ: মূল হোতাসহ ৪ জন গ্রেপ্তার

প্রতিনিধি

 অস্ট্রেলিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ভুয়া মোবাইল অ্যাপের মাধ্যমে ৯৪ লাখ টাকা আত্মসাৎকারী একটি সংঘবদ্ধ মানবপাচার চক্রের মূল হোতাসহ চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব

মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর মিরপুর-১ নম্বরে পাইকপাড়ায় র‍্যাব-৪ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব আলম।

গ্রেপ্তাররা হলেন— মো. তারেকুল ইসলাম (৪৫), মো. মাইনুদ্দিন ভূইয়া (৪৮), মো. নেওয়াজ (৪৫) ও আবু হাসান (৪৮)। র‍্যাব জানায়, টিআই ট্রেডিং কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠান নিজেদের তৈরি ভুয়া অ্যাপ ব্যবহার করে অস্ট্রেলিয়ান ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে বিশ্বাস করাতো। অস্ট্রেলিয়ান হাইকমিশনের ওয়েবসাইটে ভিসা অনুমোদনের তথ্য প্রকাশিত হয়— এই বিষয়টিকে সামনে রেখে জাল কাগজপত্র প্রদর্শন করা হতো।

চক্রটি ব্যক্তি প্রতি ২১ লাখ টাকা করে আদায় করত। ভুক্তভোগী মো. শরীফ মোল্লা তার ভাতিজা, চাচাতো ভাই ও ভাগিনাকে অস্ট্রেলিয়ায় পাঠানোর উদ্দেশ্যে ২০২৫ সালের ১২ মে ও পরবর্তী সময়ে অভিযুক্ত তারেকুল ইসলামের পল্লবী এলাকার বাসা ও অফিসে গিয়ে ‘এশিয়া ব্যাংক টিআর গ্রুপ’ নামের হিসাবে মোট ৯৪ লাখ টাকা জমা দেন। পাশাপাশি পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্রও জমা দেওয়া হয়।

পরবর্তীতে ভিসা ও টিকিট ইস্যু করা হলেও অস্ট্রেলিয়ান হাইকমিশনে যাচাই করে জানা যায়, সব কাগজপত্রই জাল। নির্ধারিত তারিখে ইমিগ্রেশন প্রক্রিয়ায় গেলে তাদের আটকে দেওয়া হয় এবং নথিপত্র ভুয়া বলে জানানো হয়।

এ ঘটনায় পল্লবী থানায় মামলা দায়েরের পর র‍্যাব-৪ গোয়েন্দা নজরদারি বাড়ায়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার উত্তরা কাওলাবাজার ও যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে মূল হোতা তারেকুল ইসলামসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের দাবি, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে ইউরোপ, অস্ট্রেলিয়া ও কানাডায় পাঠানোর নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!