1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অস্ট্রেলিয়ায় চলছে ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘দম’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

অস্ট্রেলিয়ায় চলছে ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘দম’

প্রতিনিধি

দেশের প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করেছে ঈদে মুক্তি পাওয়া দুই আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘দম’। শুক্রবার (২৭ মার্চ) থেকে অস্ট্রেলিয়ার ১৯টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হচ্ছে নির্মাতা তানিম নূরের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। একইসঙ্গে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে শুরু হয়েছে আফরান নিশো অভিনীত সিনেমা ‘দম’-এর বিশেষ প্রদর্শনী।

‘বনলতা এক্সপ্রেস’র নির্মাতা ও পরিবেশক বঙ্গজ ফিল্মস গণমাধ্যমকে জানিয়েছে, অস্ট্রেলিয়ার ব্যাংকস টাউন, ক্যাম্পবেল টাউন ও ক্যারোসলসহ বিভিন্ন শহরের ১৯টি প্রেক্ষাগৃহে ‘বনলতা এক্সপ্রেস’ চলছে।

মুক্তির মাত্র চার দিনেই দেশে কোটি টাকার টিকিট বিক্রির রেকর্ড গড়া এই সিনেমাটি নিয়ে প্রবাসীদের মাঝেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আগামী এপ্রিল থেকে এটি যুক্তরাজ্যের প্রেক্ষাগৃহগুলোতেও মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের। তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরিফুল রাজ, আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মমসহ আরও অনেকে।

অন্যদিকে, দেশে দাপট দেখানো সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা ‘দম’ ঘিরেও দর্শক চাহিদা তুঙ্গে। ঈদে মুক্তি পাওয়া প্রথম সিনেমা হিসেবে ‘দম’ আন্তর্জাতিক যাত্রা শুরু করেছে অস্ট্রেলিয়া থেকেই। ২৭ মার্চ ব্যাংকসটাউন হলে স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে সিনেমাটির প্রদর্শনী হবে।

পরের দিন বিকেল ৫টায় প্রসপেক্ট-এ। সমাপনী দিন অর্থাৎ ২৯ মার্চ ওয়েরিবি হলে সন্ধ্যা ৬টায় ‘দম’ দেখা যাবে। এই তথ্য সংবাদমাধ্যমে জানিয়েছেন প্রযোজক শাহরিয়ার শাকিল।

‘দম’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!