1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অসুস্থ শাহরুখকে ‘সস্তার জনি ডেপ’ বলে কটাক্ষ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

অসুস্থ শাহরুখকে ‘সস্তার জনি ডেপ’ বলে কটাক্ষ

প্রতিনিধি

অনন্ত-রাধিকার দ্বিতীয় দফার ৩ দিনব্যাপী প্রি-ওয়েডিং সেলিব্রেশনের জন্য গত বৃহস্পতিবারই সপরিবারে ইতালিতে উড়ে গেছেন শাহরুখ খান। যদিও আইপিএল ফাইনালের আগে অসুস্থ হয়ে পড়ায় বাদশা সেখানে যোগ দেবেন কিনা, সেই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। তবে অসুস্থতাকে বুড়ো আঙুল দেখিয়েই আম্বানিদের গ্র্যান্ড ক্রুজ পার্টিতে যোগ দিয়েছেন বলিউড বাদশাহ। কিন্তু সেই অনুষ্ঠানে নাজুক অবস্থায় দেখা গেল কিং খানকে। সোশাল মিডিয়ায় ছবি ফাঁস হতেই উদ্বিগ্ন তার অনুরাগীরা।

লম্বা, আলুথালু চুল। চোখে চশমা। পরনে স্যুট। আর গলায় সাদা স্কার্ফ। এককথায় এমন বেশভূষায় শাহরুখ খানকে দেখে চেনা দায়। ইতালিতে অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং অনুষ্ঠানে রণবীর কাপুরের সঙ্গে বাদশাহর আড্ডা দেওয়ার ছবি ফাঁস হতেই সোশাল মিডিয়ায় শোরগোল। কারও উদ্বেগ, কিং খান কি সত্যিই অসুস্থ? কেউ বা আবার ‘সস্তার জনি ডেপ’ বলে কটাক্ষ করলেন। অনেকে আবার রাহা-আলিয়ার খোঁজও নিলেন।

প্রসঙ্গত, অনন্ত-রাধিকার দ্বিতীয় দফার প্রি-ওয়েডিং অনুষ্ঠানে এবার ছবিতে লাগাম টেনেছেন আম্বানিরা। তাই জামনগরের মতো রোম থেকে সেভাবে ছবি-ভিডিও প্রকাশ্যে আসেনি। তবে জানা গিয়েছে, ব্যাক স্ট্রিট বয়েজ-এর পারফরম্যান্সে মুগ্ধ আম্বানিদের পার্টির তারকা অতিথিরা। আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে, প্রেমিক শিখর পাহারিয়ার সঙ্গে খাবার ভাগ করে নিচ্ছেন জাহ্নবী কাপুর। শুধু তাই নয়, এই পার্টি থেকেই ফাঁস হওয়া ভিডিওতে রণবীর সিংকে দেখা গেল ওরিকে কোলে তুলে উদ্দাম নাচতে।

অনুষ্ঠানের ছবি-ভিডিও না দিয়ে তারকারা যে যার মতো রোমে ছুটি কাটানোর ছবি পোস্ট করছেন। সেখানে শাহরুখকন্যা সুহানা খান, সানায়া কাপুর, অনন্যা পাণ্ডেদের দেখা গিয়েছে আড্ডা দিতে। সারা আলি খানও ভাইয়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন।

জামনগরে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং সাড়া ফেলে দিয়েছিল গোটা বিশ্বে। হাজির ছিলেন দেশ-বিদেশের সেলিব্রিটিরা। আরও একবার সেই জাঁকজমকপূর্ণ প্রি-ওয়েডিং সেলিব্রেশনে মেতে উঠবে আম্বানি পরিবার। তবে এবার আর দেশের মাটিতে নয়, ইতালিতে বসবে প্রি-ওয়েডিং সেলিব্রেশনের আসর। সেই গ্র্যান্ড ক্রুজ পার্টিতে অংশ নিতে সোমবার (৩ জুন) সাত সকালেই ইতালির উদ্দেশে রওনা হয়েছেন রণবীর-আলিয়া, সালমান খান, রণবীর সিং। সপরিবারে গেছেন শাহরুখ খানও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!