1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অর্ণবের জন্মদিনে স্ত্রী সুনিধির আদুরে শুভেচ্ছা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

অর্ণবের জন্মদিনে স্ত্রী সুনিধির আদুরে শুভেচ্ছা

প্রতিনিধি

বাংলা গানের অন্যতম জনপ্রিয় ও নন্দিত সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের জন্মদিন আজ (২৭ জানুয়ারি)। জীবনের এই বিশেষ দিনটিতে ভক্ত-অনুরাগীদের ভালোবাসায় ভাসছেন তিনি। তবে অর্ণবের জন্মদিনের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছেন তার স্ত্রী ও সংগীতশিল্পী সুনিধি নায়ক। সামাজিক মাধ্যমে অর্ণবের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি।

সুনিধি নায়ক তার ফেসবুক অ্যাকাউন্টে অর্ণবের সাথে কাটানো কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে অর্ণবকে একজন ‘বিচিত্র ও চমৎকার শখের মানুষ’ হিসেবে অভিহিত করেছেন। সুনিধি লিখেছেন, ‘শুভ জন্মদিন অর্ণব। এমন একজন মানুষ যার শখগুলো সত্যিই দারুণ; যে পার্কে গিয়ে ছবি আঁকতে পছন্দ করে, আবার নিজের শোবার ঘরে বসেই সৃষ্টি করে সুরের মূর্ছনা।’

সঙ্গে স্বামীর আগামীর দিনগুলোতে সুখ, সুস্বাস্থ্য এবং অনেক সুন্দর স্মৃতির প্রার্থনা করেছেন তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!