1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অমরীশের মৃত্যুবার্ষিকীতে বিশেষ শ্রদ্ধা জ্যাকির - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

অমরীশের মৃত্যুবার্ষিকীতে বিশেষ শ্রদ্ধা জ্যাকির

প্রতিনিধি

অমরীশের মৃত্যুবার্ষিকীতে বিশেষ শ্রদ্ধা জ্যাকির
বলিউডের কিংবদন্তি খলনায়ক অমরীশ পুরীর আজ ২১তম মৃত্যুবার্ষিকী। প্রিয় সহকর্মীর প্রয়াণ দিবসে সামাজিক মাধ্যমে এক আবেগঘন শ্রদ্ধা নিবেদন করেছেন অভিনেতা জ্যাকি শ্রফ। জ্যাকি শ্রফের নীরব শ্রদ্ধা অমরীশ পুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জ্যাকি শ্রফ খুব দীর্ঘ কোনো বার্তা লেখেননি।

সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অমরীশ পুরীর একটি সাদা-কালো ছবি শেয়ার করেছেন তিনি। ছবির ক্যাপশনে কেবল এই গুণী অভিনেতার জন্ম ও মৃত্যুবার্ষিকীর তারিখ উল্লেখ করেছেন। তবে জ্যাকির এই সংক্ষিপ্ত পোস্টই বলে দিচ্ছে, পর্দায় একে অপরের সঙ্গে মারপিটে লিপ্ত হলেও পর্দার আড়ালে তাদের সম্পর্ক ছিল অত্যন্ত শ্রদ্ধার।

ব্যক্তিজীবনে যেমন ছিলেন ‘মোগ্যাম্বো’ সাড়ে চারশোর বেশি চলচ্চিত্রে অভিনয় করা অমরীশ পুরীকে নিয়ে স্মৃতিচারণ করেছেন অভিনেতা সৌরভ শুক্লও। তিনি জানান, পর্দার ভয়ংকর এই মানুষটি বাস্তবে ছিলেন অত্যন্ত সাধারণ ও মিতব্যয়ী।

এত বড় মাপের তারকা হওয়া সত্ত্বেও অমরীশ পুরীর নিজস্ব কোনো সহকারী বা পরিচারক ছিল না। শুটিং সেটে তিনি সবসময় একা আসতেন এবং নিজেই গাড়ি চালিয়ে পৌঁছাতেন। সহকারী না রাখার বিচিত্র কারণ একবার সৌরভ শুক্ল কৌতূহলবশত অমরীশ পুরীকে জিজ্ঞেস করেছিলেন, কেন তিনি কোনো সহকারী রাখেন না।

গম্ভীর গলায় অমরীশ উত্তর দিয়েছিলেন, ‘নিজের রক্ত জল করা উপার্জনের টাকা আমি অন্যকে দিয়ে শেষ করতে চাই না।’ রূপসজ্জাশিল্পী ছাড়া অন্য কাউকেই তিনি নিজের সঙ্গে রাখতেন না। এমনকি কোনো পরিচারক রাখার কথা শুনলেও তিনি বিরক্ত হতেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!