1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘অভিনয় ঠিকঠাক করলে অন্যকিছুর প্রয়োজন পড়ে না’ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘অভিনয় ঠিকঠাক করলে অন্যকিছুর প্রয়োজন পড়ে না’

প্রতিনিধি

নিজের অভিনয় দক্ষতা আর স্পষ্টবাদিতার জন্য বারবার আলোচনায় থাকেন ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। সম্প্রতি নতুন একটি কাজ নিয়ে কথা বলতে গিয়ে ইন্ডাস্ট্রির অন্ধকার দিক এবং নিজের ক্যারিয়ারের আক্ষেপ নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী।

তার মতে, অভিনয়টা যদি শতভাগ ঠিক থাকে, তবে জনপ্রিয়তা বা অন্য কোনো সমীকরণের প্রয়োজন পড়ে না। ক্যারিয়ারে প্রথম এমন চরিত্র দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করলেও বর্তমান প্রজেক্টটি স্বস্তিকার কাছে স্পেশাল।

তিনি বলেন, ‘দুঃখজনক হলেও সত্যি, আমার এত বছরের ক্যারিয়ারে এই ধরনের চরিত্রের জন্য কেউ আমাকে কখনও ভাবেননি। আমি যে কথার কথা বলি না, তা হয়তো এতদিনে সবাই বুঝে গিয়েছেন।’

শর্ত যখন সোশ্যাল মিডিয়া ফলোয়ার বর্তমান সময়ে অভিনয়ের চেয়ে সোশ্যাল মিডিয়ায় কার কত ফলোয়ার, তা দেখে কাস্টিং করার এক অদ্ভুত প্রবণতা তৈরি হয়েছে। স্বস্তিকা এই সংস্কৃতির ঘোর বিরোধী। তিনি জানান, এই কাজটিতে রাজি হওয়ার আগে পরিচালক অভিরূপকে একটি শর্ত দিয়েছিলেন।

স্বস্তিকার কথায়, ‘আমি বলেছিলাম, সোশ্যাল মিডিয়ার ফলোয়ার দেখে যদি বাকি চরিত্রগুলো নির্বাচন করা হয়, তবে আমি এই কাজটা করব না।’

তিনি বলেন, ‘অভিনয়টা ঠিকঠাক করলে অন্য কিছুর প্রয়োজন পড়ে না। আমার ধারণা, ওরা সেটা বুঝতে পেরেছে। আমার থেকে ওরা যদি মাটিতে পা দিয়ে চলা শিখতে পারে, সেটাই বড় পাওয়া।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!