1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অভিনব উপায়ে বিয়ের আমন্ত্রণ জানালেন সোনাক্ষী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

অভিনব উপায়ে বিয়ের আমন্ত্রণ জানালেন সোনাক্ষী

প্রতিনিধি

আমন্ত্রণের সেই অডিও ক্লিপ থেকে আরও জানা গেছে, মুম্বাইয়ের শিল্পা শেঠির রেস্টুরেন্ট- বাস্তিয়ান অ্যাট দ্য টপে আয়োজন করা হবে সোনাক্ষী-জাহিরের বিয়ের অনুষ্ঠান। একইসঙ্গে এই বিয়েতে আমন্ত্রিত সকলকে লাল রঙের পোশাক পরতে নিষেধ করা হয়েছে।

সোনাক্ষীর বিয়েতে আয়ুষ শর্মা, বরুণ শর্মা, হুমা করাশি, সঞ্জয় লীলা বানসালি, শারমিনের মতো অনেকে উপস্থিত হবেন বলে সূত্র জানিয়েছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, সোনাক্ষী এবং জাহির ২৩ জুন রেজিস্ট্রির মাধ্যমে বিয়ে করবেন। আর এদিন সন্ধ্যায়ই করা হবে বিয়ের বাকি অনুষ্ঠানাদি।

ইতোমধ্যে সোনাক্ষী সিনহা ও মুসলিম প্রেমিক জাহির ইকবালের বিয়ে নিয়ে জোর চর্চায় রয়েছে বলিউড। যদিও বলিউডের ভেতর ভিন্ন ধর্মের কাউকে বিয়ের ঘটনা নতুন কিছু না। এছাড়াও সোনাক্ষীর থেকে বয়সে ২ বছরের ছোট জাহির ইকবাল। বয়সে জুনিয়রের সঙ্গে প্রেম নিয়েও কম আলোচনা শুনতে হয়নি এই অভিনেত্রীকে।

গত দুই বছর ধরে সম্পর্কে রয়েছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। দুজনের পরিবারের এই সম্পর্কে সম্মতি রয়েছে। তবে সোনাক্ষীর পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো পরিষ্কার বক্তব্য সামনে আনা হয়নি। যদিও মেয়ের বিয়ে নিয়ে খানিকটা নারাজ, সেটি স্পষ্ট করেছেন বাবা শত্রুঘ্ন সিনহা। তার কথায়, ‘আজকাল ছেলেমেয়েরা কিছু জিজ্ঞেস করে না, খবর দেয়। বিয়ে সম্পর্কে যতটুকু জেনেছি, তা মিডিয়া থেকে। তবে আমাদের আশীর্বাদ তার সঙ্গে থাকবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!