1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অধিনায়কত্ব নিয়ে যা বললেন শান্ত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

অধিনায়কত্ব নিয়ে যা বললেন শান্ত

প্রতিনিধি

সর্বশেষ শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজ শেষে নেতৃত্ব ছাড়েন নাজমুল হোসেন শান্ত। এরপর দল আর কোনো টেস্ট খেলেনি। তাই এতদিন এই সংস্করণে কোনো অধিনায়কের নাম ঘোষণা করেনি বিসিবি। এবার বিসিবি জানিয়েছে, শান্তই অধিনায়কত্ব চালিয়ে যাবেন।

২০২৫-২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন শান্ত। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি। প্রথমবার ২০২৩ সালে টেস্ট দলের নেতৃত্ব পান শান্ত। এখন পর্যন্ত তিনি ১৪টি টেস্ট ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। যেখানে ৪ টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ, ড্র করেছে ১টি, হেরেছে ৯টি।

বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অধিনায়কত্ব চালিয়ে যাওয়া নিয়ে শান্ত বলেন, ‘বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব চালিয়ে যাওয়ার সুযোগ পেয়ে আমি সত্যিই সম্মানিত বোধ করছি এবং বোর্ড আমার অধিনায়কত্বে যে বিশ্বাস ও আস্থা দেখিয়েছে, তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ।’

‘টেস্ট ক্রিকেটে আমার দেশকে নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে গর্বের বিষয়। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব’-যোগ করেন তিনি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মনে করেন, শান্তর নেতৃত্ব গুণ দলের উন্নতিতে ছাপ ফেলেছে এবং অধিনায়ক হিসেবে মাঠে তার উপস্থিতি দলকে অনুপ্রাণিত করে।

বুলবুল বলেন, ‘টেস্ট ক্রিকেট নিয়ে তার ধৈর্য, প্রতিশ্রুতি এবং ভালো বোঝাপড়া আছে। তার নেতৃত্বে আমরা দলের মধ্যে উন্নতি ও আত্মবিশ্বাস লক্ষ্য করেছি। বোর্ড মনে করে নেতৃত্বের ধারাবাহিকতা আমাদের নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভালোভাবে এগিয়ে যেতে সাহায্য করবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!