1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
“অগ্রণী ব্যাংক শিশু শিশুসাহিত্য পুরস্কার পেলেন দন্ত্যস রওশন” - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

“অগ্রণী ব্যাংক শিশু শিশুসাহিত্য পুরস্কার পেলেন দন্ত্যস রওশন”

প্রতিনিধি

 

গল্প-উপন্যাস-রূপকথা বিভাগে অগ্রণী ব্যাংক-শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার পেয়েছেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি ও লেখক দন্ত্যস রওশন।শনিবার বেলা ১২টায় রাজধানীর শিশু একাডেমী মিলনায়তনে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিদ্যা প্রকাশনী থেকে প্রকাশিত তাঁর লেখা ‘নোটুর সেভেন্টি ওয়ান’ বইটি ১৪১৯ বঙ্গাব্দের সেরা বই নির্বাচিত হয়। অর্থমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন লেখক দন্ত্যস রওশন।

তিনি সব বয়সের পাঠকের জন্য লেখেন । অণু কাব্য, গল্প, উপন্যাস, নিবন্ধন, ছড়া, কবিতা তিনি নিয়মিত লেখেন ।

মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা ‘নোটুর সেভেনটি ওয়ান’ বইটি। মুক্তিযুদ্ধে সব বয়সের মানুষের অংশ গ্রহণে আমরা বিজয়ী হয়েছিলাম। নোটু দশ বছরের এক ছোট্ট মুক্তিযোদ্ধা ।

যুদ্ধে তার পরিবারের সবাই নিরুদ্দেশ হয়ে যায়। তার রক্তে বইছিলো প্রতিশোধের আগুন। সেভেনটি ওয়ান হয়ে ওঠে তার চেতনা । প্রবল দেশপ্রেম আর মুক্তিযোদ্ধাদের বীরত্বের এক অদ্ভুত লেখনী এই বইটি। সব বয়সের পাঠকের জন্য উপযোগী ।

এই বই’র প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান খোকা এবং প্রচ্ছদ শিল্পী নিয়াজ চৌধুরী তুলি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!