1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর

প্রতিনিধি

ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে আলোচনা-সমালোচনার শেষ নেই। বিশেষ করে আন্তর্জাতিক ফুটবলে তার ভবিষ্যৎ নিয়ে নিয়মিত প্রশ্ন উঠলেও এসব নিয়ে মোটেও বিচলিত নন পর্তুগিজ এই মহাতারকা। বরং সমালোচকদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন তিনি।

রোনালদো বলেন, “আপনারা গত ২৩ বছর ধরে আমাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছেন। নিশ্চয়ই এত দিনে বুঝে গেছেন, এতে কোনো লাভ নেই। এটা সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়। তবুও আপনারা চেষ্টা করেই যাচ্ছেন।”

তিনি জানান, দীর্ঘ ক্যারিয়ারে সমালোচনা তার কাছে নতুন কিছু নয়। “এসবের সঙ্গে আমি পুরোপুরি অভ্যস্ত,” বলেন পর্তুগাল অধিনায়ক।

বিশ্বকাপ জয়ের সঙ্গে নিজের ব্যক্তিগত অবস্থান বা অর্জনকে এক করে দেখতে নারাজ ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড। তার ভাষায়, “বিশ্বকাপ জিতলেই আমি হঠাৎ করে আরও বড় ক্রিশ্চিয়ানো রোনালদো হয়ে যাব, আর না জিতলে ছোট হয়ে যাব—বিষয়টা মোটেও এমন নয়।”

রোনালদো আরও বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবনের অনেক বিষয়কে ভিন্নভাবে দেখার সুযোগ তৈরি হয়। এখন সমালোচনাকেও তিনি ইতিবাচকভাবে গ্রহণ করেন।

তিনি বলেন, “বয়স মানুষকে এমন এক পরিপক্বতা দেয়, যা দিয়ে বোঝা যায় জীবনের সবকিছুর গুরুত্ব আপেক্ষিক। ৪০ পার হওয়ার পর আমার বিরুদ্ধে যে সমালোচনা বা আক্রমণ হয়েছে, সেগুলোর জন্য আমি ধন্যবাদই জানাব। কারণ সমালোচনা থেকেই শেখা যায়, বড় হওয়া যায়।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!