1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
২০২৬ সালে ক্রিকেট ও ফুটবল উভয় বিশ্বকাপে খেলবে ৭ দেশ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

২০২৬ সালে ক্রিকেট ও ফুটবল উভয় বিশ্বকাপে খেলবে ৭ দেশ

প্রতিনিধি

আগামী বছরের ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে খেলবে ২০ দল। প্রথমবার এত বেশি দল নিয়ে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। একই বছরে হবে ফুটবল বিশ্বকাপও। সেখানেও ইতিহাসে সর্বোচ্চ ৪৮ দল খেলবে। ৭টি দেশ এই দুই বিশ্বকাপেই খেলার সুযোগ পাচ্ছে।

ফুটবল ও ক্রিকেট দুই বিশ্বকাপে নিশ্চিতভাবে যে দেশগুলো খেলবে তারা হলো—দক্ষিণ আফ্রিকা, কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। দুই খেলাতেই নিয়মিত অংশ নেওয়া দল থাকলেও একই বছরে দুটি বিশ্বকাপে জায়গা করে নেওয়া দেশ সংখ্যা এত সীমিত হওয়াই বিশেষত্ব তৈরি করেছে।

ফুটবল বিশ্বকাপে এই সাত দেশের অবস্থানও ইতোমধ্যে নির্ধারণ হয়েছে। দক্ষিণ আফ্রিকা রয়েছে ‘এ’ গ্রুপে, কানাডা ও যুক্তরাষ্ট্র ‘বি’ গ্রুপে, অস্ট্রেলিয়া ‘ডি’ গ্রুপে, নেদারল্যান্ডস ‘এফ’ গ্রুপে, নিউজিল্যান্ড ‘জি’ গ্রুপে এবং ইংল্যান্ড পড়েছে ‘এল’ গ্রুপে। ফুটবলে ৪৮ দলের বড় আসর হওয়ায় বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়েছে দলগুলো। ক্রিকেট বিশ্বকাপে তারা খেলবে ভিন্ন ভিন্ন গ্রুপে। দক্ষিণ আফ্রিকা ও কানাডা রয়েছে ‘ডি’ গ্রুপে। যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস খেলবে ‘এ’ গ্রুপে। অস্ট্রেলিয়া আছে ‘বি’ গ্রুপে, নিউজিল্যান্ড ‘ডি’ গ্রুপে এবং ইংল্যান্ড খেলবে ‘সি’ গ্রুপে। আগামী বছরের টি-টোয়েন্টি সংস্করণে অংশ নিচ্ছে মোট ২০ দল, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ।

এদিকে উভয় বিশ্বকাপে অংশ নেওয়া দলের সংখ্যা আরও বাড়তে পারে। ফুটবল বিশ্বকাপের ছয়টি জায়গা এখনো প্লে–অফের মাধ্যমে নির্ধারিত হবে। সেখানে লড়াইয়ে আছে ইতালি, নর্দান আয়ারল্যান্ড ও জ্যামাইকা। এদের মধ্যে যে কেউ ফাইনাল রাউন্ডে উঠতে পারলে দুই বিশ্বকাপে অংশ নেওয়া দেশের তালিকায় যোগ হতে পারে আরও নাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!