1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘১৭ বছর খোলা মাঠে কথা বলা তো দূরের কথা, নিজের ঘরে ঘুমাতে পারিনি’ - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি

‘১৭ বছর খোলা মাঠে কথা বলা তো দূরের কথা, নিজের ঘরে ঘুমাতে পারিনি’

প্রতিনিধি

বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে সব শহীদের আত্মার মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে যুবদলের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে আমতলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু।

তিনি বলেন, আমরা এই খোলা মাঠে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি মানে আমি আমার বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। আমরা ১৭ বছর খোলা মাঠে কথা বলা তো দূরের কথা, আমরা নিজ ঘরে ঘুমাতে পারিনি। এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকটি নেতাকর্মীর নামে বহু মামলা দেওয়া হয়েছে। আমাদের বাক স্বাধীনতা, আমাদের নাগরিক অধিকার, আমাদের ভোটাধিকারসহ সব অধিকার এই খুনি হাসিনা কেড়ে নিয়েছিল।

আবু জাহিদ ডাবলু বলেন, বাংলাদেশের মানুষ তারা ভাবতে শুরু করেছিল তিনি (শেখ হাসিনা) মনে হয় যতদিন বেঁচে থাকবে ততদিন রাজ্যের ক্ষমতায় থাকবে। আল্লাহর অশেষ রহমতে এই ছোট ছোট শিক্ষার্থীরা আজকের এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আমি তাদেরকে স্যালুট জানাই। আজকে আমি বলব ৫ আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। পাশাপাশি আমি সকল সাধারণ নাগরিক এবং সকলের কাছে আহ্বান জানাব আপনারা আইনশৃঙ্খলা রক্ষা করতে সার্বিকভাবে সহযোগিতা করবেন।

যুবদলের মিলাদ ও দোয়া অনুষ্ঠানে ১নং ওয়ার্ড যুব দলের সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল্লাহ আল কাফির সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু কাউন্সিলর, পৌর যুবদলের আহবায়ক আলী শাহীন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমনুর রহমান, পৌর যুব দলের সদস্য সচিব মাসুম রানা সবুজ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!