1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হাম নির্মূল টিকাদান কর্মসূচিতে যুক্ত হলো রেড ক্রিসেন্ট, ডিএনসিসিতে ৫৯৯ কেন্দ্রে চলছে টিকা কার্যক্রম - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

হাম নির্মূল টিকাদান কর্মসূচিতে যুক্ত হলো রেড ক্রিসেন্ট, ডিএনসিসিতে ৫৯৯ কেন্দ্রে চলছে টিকা কার্যক্রম

প্রতিনিধি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) পরিচালিত হাম নির্মূল টিকাদান কর্মসূচিতে এবার যুক্ত হচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় গত ২০ এপ্রিল থেকে সারাদেশে ইপিআইয়ের (Expanded Programme on Immunization) তত্ত্বাবধানে গণটিকাদান কর্মসূচি চলছে। এর অংশ হিসেবে ডিএনসিসি এলাকায় মোট ৫৯৯টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ডিএনসিসির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১২ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত প্রায় ৩ লাখ ৭৮ হাজার ৯৯০ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার প্রায় ৭৮ শতাংশ।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঝুঁকিপূর্ণ ৩০টি ওয়ার্ডে রেড ক্রিসেন্টের ১০৪ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক যুক্ত হবে। তারা বিশেষভাবে কাজ করবে বাদ পড়া শিশু, পথশিশু, ঝুঁকিপূর্ণ ও প্রত্যন্ত এলাকার শিশুদের টিকাদানের আওতায় আনতে।

ডিএনসিসির মুখপাত্র জোবায়ের হোসেন জানান, এ উদ্যোগটি একটি সমন্বয় সভার মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে এবং আগামী ২৫ এপ্রিল থেকে ১১ দিনব্যাপী এই কার্যক্রম চলবে।

এছাড়া কমিউনিটি পর্যায়ে সচেতনতা বাড়াতে বিলবোর্ডে তথ্যচিত্র প্রচার এবং ৫৪টি ওয়ার্ডে মাইকিং কার্যক্রম চালানো হচ্ছে। কয়েকটি টিকাদান কেন্দ্রে শিশুদের জন্য বিশেষ ‘শিশু-বান্ধব কর্নার’ও স্থাপন করা হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সমন্বিত উদ্যোগ শহরাঞ্চলে টিকাদানের ঘাটতি কমাতে এবং হামের মতো সংক্রামক রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!