1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হত্যা মামলায় উপজেলা চেয়ারম্যান কারাগারে - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

হত্যা মামলায় উপজেলা চেয়ারম্যান কারাগারে

প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুকে একটি হত্যা মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১ জুলাই) দুপুরে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজ এ আদেশ দেন।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি আনোয়ার হোসেন জানান, ২০২০ সালের ২৫ এপ্রিল সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারে সন্ত্রাসীদের হামলায় আহত হন সার ব্যবসায়ী নওশের আলী। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সেই হত্যা মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে চলতি বছরের মে মাসে চেয়ারম্যান রিমুর নাম উঠে এলে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন পান তিনি। গতকাল জামিনের মেয়াদ শেষে আজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিচারক নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।

এদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর আদেশ শুনে মাদারগঞ্জের বালিজুড়ি বাজারে বিক্ষোভ মিছিল করেছে তার সমর্থকরা। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন রায়হান রহমতুল্লাহ রিমু। গত ২৬ জুন ময়মনসিংহ তারেক স্মৃতি অডিটোরিয়ামে উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!