1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্যানিটাইজার লাগিয়ে ক্রিকেটারদের সঙ্গে হাত মেলালেন নীতা আম্বানি - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত

স্যানিটাইজার লাগিয়ে ক্রিকেটারদের সঙ্গে হাত মেলালেন নীতা আম্বানি

প্রতিনিধি

স্যানিটাইজার লাগিয়ে ক্রিকেটারদের সঙ্গে হাত মেলালেন নীতা আম্বানি
আইপিএলের চলমান অষ্টাদশ আসরে ঘুরে দাঁড়ানোর দারুণ এক গল্প রচনা করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে পরাজিত দলটি এক ম্যাচ হাতে রেখে গতকাল (বুধবার) টুর্নামেন্টের প্লে-অফ নিশ্চিত করেছে। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে এই ম্যাচ শেষে স্বভাবতই বেশ উচ্ছ্বসিত ছিলেন মুম্বাইয়ের ধনকুবের মালিক নীতা আম্বানি। ওই সময় তিনি মাঠ ছেড়ে আসা ক্রিকেটারদের একে একে স্যানিটাইজার লাগিয়ে দেন।

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে– সম্প্রতি আবারও দেশটিতে করোনা ভাইরাসের সংক্রমণের ঘটনা ঘটছে। সেই সতর্কতা থেকেই নীতা আম্বানি স্যানিটাইজারের ব্যবস্থা করেছেন বলে ধারণা করা হচ্ছে। জয় নিয়ে মাঠ ছাড়ার পর মুম্বাই ইন্ডিয়ান্সের এই কর্ণধার জাসপ্রিত বুমরাহ, সূর্যকুমার যাদবসহ অন্যদের হাতে স্যানিটাইজার ঢেলে দেন। পরে আরেকটি বোতল নিয়ে সতীর্থদের হাত জীবানুমুক্ত করার কাজে নেমে পড়েন পেসার দীপক চাহার।

এ ছাড়া দিল্লিকে হারানোর পরই সমর্থকদের উদ্দেশ্যে নীতা আম্বানি হাত দিয়ে ইশারা করে ৬টি আঙুল দেখান। অর্থাৎ, তার দল যে আইপিএলের ষষ্ঠ ট্রফি জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, সেই বার্তা বুঝতে কারও অসুবিধা হয়নি। এর আগে পাঁচটি শিরোপা জিতে চেন্নাই সুপার কিংসের সঙ্গে যৌথভাবে আইপিএলের সবচেয়ে দলের তকমা জুটেছে মুম্বাইয়ের। ম্যাচ শেষে মাঠে নেমে রোহিত শর্মার সঙ্গে বেশ জোরেশোরে হাত মেলান নীতা। এরপর তার সঙ্গে কিছু বিষয়ে কথা বলতে দেখা যায়। এই দৃশ্যসহ স্যানিটাইজার লাগানোর দুটি ভিডিও সামাজিক মাধ্যমে বেশ ছড়িয়ে পড়েছে।

মুম্বাইয়ের সাবেক অধিনায়ক রোহিতকে সঙ্গে নিয়েই নীতা আম্বানি ম্যাচ শেষে ঘরের মাঠ ওয়ানখেড়ের অনেকটাজুড়ে ঘুরে সমর্থকদের অভিবাদনের জবাব দিয়েছেন। ওই সময় রোহিত টেনিস বল উপহার দেন সমর্থকদের। এবারের আইপিএলে শুরুর পাঁচটা ম্যাচের মধ্যে চারটিতেই হারে দলটি, কিন্তু এরপর ৮ ম্যাচের মধ্যে সাতটিতেই তারা জিতে সেরা চারে জায়গা করে নিয়েছে। লিগ পর্বে তাদের শেষ ম্যাচ সোমবার, পাঞ্জাব কিংসের বিপক্ষে। সেই ম্যাচ জিতলে শীর্ষ দুইয়ে থেকে লিগপর্ব শেষ করার সুযোগ থাকছে রোহিত-হার্দিকদের সামনে।

চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংস অনেক আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে। ফলে প্লে অফে ওঠা মুম্বাইয়ের সামনে এখন শিরোপা জয়ের পাশাপাশি নতুন রেকর্ডের হাতছানিও দিচ্ছে। বরাবরই কাপ ভাগ্য সঙ্গ দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। হার্দিক পান্ডিয়াও শেষ চারবার আইপিএলে ক্যাপ্টেন্সি করে তিনবারই দলকে ফাইনালে তুলতে মরিয়া। গুজরাটকে প্রথম দুই আসরে আইপিএলের ফাইনালে তুলে চ্যাম্পিয়ন বানিয়েছেন প্রথমবার।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!