1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্বপ্ন ছিল বাস কন্ডাক্টর অথবা টিকিট বিক্রেতা হওয়ার,ঋতাভরী - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

স্বপ্ন ছিল বাস কন্ডাক্টর অথবা টিকিট বিক্রেতা হওয়ার,ঋতাভরী

প্রতিনিধি

টলিউডের স্বনামধন্য অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। একাধারে গ্ল্যামার এবং অভিনয়ের জন্য প্রশংসিত তিনি। ছোটবেলা থেকেই অভিনয় জগতে পা রাখলেও, একেবারে ভিন্ন পেশার প্রতি ছিল আগ্রহ তার।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ঋতাভরী নিজেই জানিয়েছেন এমন চমকপ্রদ এক তথ্য। ছোটবেলায় অভিনেত্রী হওয়ার কোনও ইচ্ছা ছিল না তার। এ কথা নিজ মুখেই সবাইকে জানিয়েছেন অভিনেত্রী।

তাহলে প্রশ্ন হলো, কী হতে চেয়েছিলেন তিনি? ঋতাভরী জানালেন, তার স্বপ্ন ছিল বাস কন্ডাক্টর অথবা টিকিট বিক্রেতা হওয়ার।

ইনস্টাগ্রামে নিজের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘জীবনের সেরা সময় কাটানোর সময়ই মনে পড়ে, তুমি একজন বাস কন্ডাক্টর হতে চেয়েছিলে।’

এছাড়াও ঋতাভরী তার পোস্টে আরও জানান, আমার সব সংগ্রহ করা টিকিট কোথায় গেল? আর কে বাস কন্ডাক্টর হতে চেয়েছিল জীবনে? অথচ আজ তারা অন্য কিছু করছেন!

এই পোস্টের মাধ্যমে ঋতাভরী তার শৈশবের স্মৃতি ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। যেমনটা জেনে ভক্তরাও বেশ মজাই পেয়েছেন বলা যায়।

ঋতাভরী বর্তমানে টলিউডের বেশ পরিচিত মুখ। সম্প্রতি তার অভিনীত ‘বহুরূপী’ সিনেমাটি পুজার সময় মুক্তি পেয়েছে। ভবিষ্যতে আরও বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

এছাড়াও বলিউড অভিনেতা সুমিত অরোরার সঙ্গে প্রেমের গুঞ্জনও শোনা যাচ্ছে তার সম্পর্কে, যা সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত বিষয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!