ইপেপার / প্রিন্ট
মুলতানের স্পিন বান্ধব উইকেটে নোমান-সাজিদ খানদের ঘূর্ণি বিষে নীল হলো ওয়েস্ট ইন্ডিজ। মাত্র তিন দিনেই টেস্ট জিতে নিলো স্বাগতিক পাকিস্তান। জয়ের জন্য ২৫১ রান তাড়া করতে নামা ক্যারিবীয়রা দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৩ রানেই গুটিয়ে গেছে। পাকিস্তান ম্যাচ জিতেছে ১২৭ রানের বড় ব্যবধানে।
দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুলতানের স্পিন স্বর্গে দাপট দেখালেন স্পিনাররা। পাকিস্তানের মাটিতে সংক্ষিপ্ততম টেস্টের নজিরও হলো আজ। মুলতানে সব মিলিয়ে ১০৬৪ বল খেলা হয়েছে।
এ ছাড়া চার ইনিংস মিলিয়ে রান উঠেছে ৬৪৭। যা এশিয়ায় পুরুষদের টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বনিম্ন রানের নজির, যেখানে সবকটি তথা ৪০ উইকেটের পতন হয়েছিল।