1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সৌদিতে এখনো ২৭৭৫ হজযাত্রীর বাড়ি ভাড়া করেনি ১০ লিড এজেন্সি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

সৌদিতে এখনো ২৭৭৫ হজযাত্রীর বাড়ি ভাড়া করেনি ১০ লিড এজেন্সি

প্রতিনিধি

সৌদি আরবের মক্কা-মদিনায় এখনো ২ হাজার ৭৭৫ জন হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন করেনি ১০টি লিড এজেন্সি। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার মধ্যে সব হজযাত্রীর বাড়ি বাড়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বাড়ি ভাড়া না করার কারণে কোনো হজযাত্রী হজে যেতে না পারলে এর দায়ভার সংশ্লিষ্ট এজেন্সি ও লিড এজেন্সিকেই বহন করতে হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্টদের কাছে রোববার পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, হজে অংশগ্রহণকারী ৩০টি লিড এজেন্সির মধ্যে ৩১ জানুয়ারি তারিখ পর্যন্ত মাত্র ২০টি লিড এজেন্সি হজযাত্রীদের জন্য মক্কা-মদিনায় শতভাগ বাড়ি ভাড়া সম্পন্ন করেছে। সৌদি কর্তৃপক্ষ থেকে নুসুক সিস্টেমে বাড়ি ভাড়া করার নির্ধারিত সময় ১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয়ে যাবে। এ পরিপ্রেক্ষিতে অবশিষ্ট ১০টি লিড এজেন্সিকে এ সময়ের মধ্যে আবশ্যিকভাবে বাড়ি ভাড়া সম্পন্ন করতে হবে।

এ অবস্থায় সংশ্লিষ্ট ১০টি লিড এজেন্সিকে আজ বিকেল ৫টার মধ্যে সব হজযাত্রীর বাড়ি বাড়া সম্পন্ন করার জন্য চিঠিতে অনুরোধ করা হয়।চিঠিতে আরও বলা হয়, বাড়ি ভাড়া না করার কারণে কোনো হজযাত্রী হজে গমন করতে না পারলে এর দায়ভার সংশ্লিষ্ট এজেন্সি ও লিড এজেন্সিকেই বহন করতে হবে। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিষয়টি অতীব জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!