1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সোশ্যাল মিডিয়া ছাড়ার কথা ভাবছেন আলিয়া ভাট - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সোশ্যাল মিডিয়া ছাড়ার কথা ভাবছেন আলিয়া ভাট

প্রতিনিধি

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তার কাজ সংক্রান্ত নানা পোস্ট তো নায়িকা শেয়ার করেই থাকেন; পাশাপাশি পরিবারের সঙ্গেও নানা ছবি তুলে পোস্ট করতে দেখা যায় তাকে।

কিন্তু মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ভাবেন। বিশেষ করে মা হওয়ার পর তার এমন ভাবনা আরও বেশি আসে বলে জানান এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া ভাট বলেন, এমন কিছু দিন আসে যখন আমি ঘুম থেকে উঠে ভাবি, ঠিক আছে, আমার সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ডিলিট করে ফেলা উচিত। বিশেষ করে রাহার মা হওয়ার পর। এমন অভিনেত্রী হওয়া উচিত যে শুধু অভিনয় করে। কিন্তু এটা হলে যারা আপনার পাশে থেকেছেন তাদের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার মতো একটা বিষয় হবে। আর তাই আমি তা করতে পারি না।

আলিয়া আরও বলেন, আমার ব্যক্তিগত জীবন এখনও খুবই ব্যক্তিগত রাখতে পছন্দ করি। কিন্তু এটা খুবই কঠিন। আমার ছবির অ্যালবাম রাহায় ভরা। আমার ছবিগুলো ধরে রাখার জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে।

আলিয়া আরও জানান, মাতৃত্ব তার জীবনে বড় ধরনের পরিবর্তন এনেছে। এতে তার মানসিকতা ও জীবনদৃষ্টিতেও পরিবর্তন এসেছে।

সামনে আলিয়াকে দেখা যাবে ‘আলফা’ এবং ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে। অ্যাকশনধর্মী ছবি ‘আলফা’-তে তার সঙ্গে অভিনয় করছেন শর্বরী। অন্যদিকে, সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার সহশিল্পী ভিকি কৌশল ও রণবীর কাপুর।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!