1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিলেটে আজহারীর মাহফিল শেষে ২৫ জিডি, ২ মামলা - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

সিলেটে আজহারীর মাহফিল শেষে ২৫ জিডি, ২ মামলা

প্রতিনিধি

সিলেট নগরের এমসি কলেজ মাঠে জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলে অংশ নিতে গিয়ে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় ২৫টি সাধারণ ডায়েরি (জিডি) ও দুটি চুরির মামলা দায়ের করা হয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চারজন নারী ও ছয়জন পুরুষকে আটক করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) রাতে সম্পন্ন হয়েছে আনজুমানে খেদমতে কুরআন সিলেট আয়োজিত সিলেট এমসি কলেজ মাঠে তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল। সমাপনী দিনে বয়ান পেশ করেন জনপ্রিয় ইসলামি স্কলার ড. মাওলানা মিজানুর রহমান আজহারী। এদিন তার বয়ান শুনতে লাখ লাখ মানুষ এমসি কলেজ মাঠে জড়ো হন।

মুঠোফোন হারিয়ে যাওয়ার ঘটনায় সিলেটের গণমাধ্যমকর্মী লুৎফুর রহমান তার ফেসবুক ওয়ালে লেখেন, মাওলানা মিজানুর রহমান আজহারির ওয়াজে যাওয়ার সময় তার গ্যালাক্সি মোবাইল ফোন-এ-৩৪ মোবাইল ফোনটি চুরি হয়ে যায়।

মামলার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের শেষ দিনে মোবাইল হারিয়ে যাওয়ার ঘটনায় এসএমপির শাহপরান (র.) থানায় ২৫টি জিডি ও দুটি মামলা দায়ের করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!