1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিরাজদিখানে দু’পক্ষের সংঘর্ষে ৪ জন টেটাবিদ্ধসহ আহত ১২ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

সিরাজদিখানে দু’পক্ষের সংঘর্ষে ৪ জন টেটাবিদ্ধসহ আহত ১২

প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফুটবল খেলা ও আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৪ জন টেটাবিদ্ধসহ ১২ জন আহত হয়েছেন।

শনিবার (১৯ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ৩টি বাড়িঘর ভাঙচুর করা হয়।

আহতরা হলেন- মো. জাকির হোসেন (৪২), পিয়ার হোসেন (৩৫) ও সিয়াম (২৮) টেটাবিদ্ধ হয়ে ঢাকা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে চরপানিয়া গ্রামে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামের পশ্চিমপাড়া ও পূর্বপাড়া দুটি দলের মধ্যে ফুটবল খেলা নিয়ে তর্ক-বিতর্ক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রুপচান মিয়া ও নুরুদ্দিন সমর্থকদের সঙ্গে একই এলাকার মুজিবুর রহমান ও আব্দুল আজিজ সর্মথকদের মধ্যে শনিবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় চারজন টেটাবিদ্ধসহ ১২ জন আহত হয়েছে। এ সময় আমিন উদ্দিন, আব্দুল আজিজ ও গোলাম মোস্তফার বাড়িঘর প্রতিপক্ষরা ভাঙচুর করে।

বালুচর ইউপি চেয়ারম্যান মো. আওলাদ হোসেন বলেন, চরপানিয়া এলাকায় শুক্রবার একটি ফুটবল খেলা হয়। ওই খেলাকে কেন্দ্র করে শনিবার মারামারির ঘটনা ঘটে। তবে এখন পরিস্থিতি শান্ত আছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চরপানিয়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা রুজু করার পক্রিয়া চলছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!