1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সালমানের সঙ্গে আবারও জুটি বাঁধছেন রাশমিকা - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

সালমানের সঙ্গে আবারও জুটি বাঁধছেন রাশমিকা

প্রতিনিধি

আগামী ঈদে বক্স অফিসে মুক্তি পাবে বলিউড বাদশাহ ও রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ‘সিকান্দার’ । যার জন্য অপেক্ষায় রয়েছেন এ তারকা জুটির ভক্ত-অনুরাগীসহ সিনেমাপ্রেমীরা। এই সিনেমায় প্রথমবার একসঙ্গে দেখা যাবে সালমান-রাশমিকাকে।

বর্তমানে ছবিটির শুটিংও করছেন তারা। তারই মাঝে আবারও সুখবর। অ্যাটলির পরবর্তী সিনেমায় আবারও একসঙ্গে দেখা যাবে তাদের। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন বিষয়টি নিশ্চিত করেছে। ‘পুষ্পা ২’-এ রাশমিকার অভিনয়ে মুগ্ধ হয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফিল্মফেয়ারের এক প্রতিবেদনে বলা হয়, ‘সালমান খান এবং রাশমিকা মান্দানা দু’জনেই ‘সিকন্দর’-এর দুর্দান্ত পারফর্ম্যান্স করতে চলেছেন। ‘পুষ্প ২’-এ রাশমিকার অভিনয় সালমান এবং অ্যাটলি দু’জনকেই মুগ্ধ করেছিল। যে কারণেই প্রযোজকেরা সালমান এবং অ্যাটলির আসন্ন ছবিতেও তাকে যুক্ত করেছেন।

২০২৪ সালের ডিসেম্বরে অ্যাটলি জানিয়েছিলেন, সালমান খানকে তার ছবিতে প্রধান ভূমিকায় দেখা যাবে। যদিও নাম ঘোষণা করেননি। তবে শোনা গিয়েছিল, ছবির নাম A6। রজনিকান্ত বা কমল হাসানকে নিয়ে ভারতীয় সিনেমার অন্যতম বড় ছবি বানানোরও প্ল্যান ছিল তার। অনেকের মতে, তবে কি প্ল্যান চেঞ্জ?

অ্যাটলি বলেন, ‘A6 এমন একটি সিনেমা, যা মানুষকে অন্যরকম বিনোদন দেবে। আমরা চিত্রনাট্য প্রায় শেষ করে এনেছি। প্রস্তুতির পর্যায়ে রয়েছি। ঈশ্বরের আশীর্বাদে শিগগিরই সবটা ঘোষণা করা হবে।’

প্রসঙ্গত, চলতি বছর ঈদে মুক্তি পাবে সালমান খান এবং রাশমিকা মান্দানার সিনেমা ‘সিকান্দার’। ২০২৪ সালের ইদে কোনও ছবি মুক্তি না পাওয়ায় রীতিমতো অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!