ইপেপার / প্রিন্ট
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। ব্যক্তিগত জীবনে কোথায় কীভাবে সময় কাটান, তা ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগ করে নিতে পছন্দ করেন এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে বেশ সরব থাকেন তিনি। এ জন্য তার অধিকাংশ খবরের খোঁজ পাওয়া যায় ফেসবুক-ইনস্টাগ্রাম থেকেই। তাই ক্যারিয়ারের চেয়ে সবসময় ব্যক্তিগত জীবন নিয়েই চর্চায় থেকেছেন পরীমণি। এতে অনেক ক্ষেত্রে নানান আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় অভিনেত্রীকে নিয়ে।
যদিও সিনেমার ক্যারিয়ার থেকে ব্যক্তিজীবন নিয়েই সবসময় চর্চায় থেকেছেন এই নায়িকা। তবে কোনো কিছুই পরীর জীবনে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি। নানা সমালোচনা-বিতর্ককে পাশ কাটিয়ে পরী তার সংসার-জীবন সাজিয়েছেন নিজের মতো করেই।
বর্তমানে দুই সন্তান নিয়ে এই নায়িকার সংসার। মা হওয়ার পর থেকে নিজের প্রতি খুব একটা যত্ন নিতে পারেননি তিনি। ব্যস্ত থেকেছেন সন্তানদের নিয়ে।
এরপরই বুধবার সকালে শাড়িতে উষ্ণতা ছড়াতে দেখা গেল অভিনেত্রীকে। ধূসর রঙের একটি শাড়িতে কোনো একটি রাস্তার পাশে হেঁটেছেন পরীমণি। গানের ছন্দে, ফুল হাতে বিভিন্ন পোজ দিয়েও ছবি তুলেছেন তিনি।
পরীমণির এই ছবি-ভিডিও ভক্তরাও লুফে নিয়েছে। অনেকেই পুরোনো সেই পরীকে খুঁজে পেয়েছেন। নায়িকার ভিডিওতে বিভিন্ন ধরণের মন্তব্য করেছেন। যার বেশ কিছু মন্তব্যের জবাবও দিয়েছেন পরী।
পরীমণি সবশেষ ‘রঙিলা কিতাব’ নামে একটি ওয়েব কন্টেন্টের কাজ করছেন। কিঙ্কর আহ্সানের ‘রঙিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিতব্য সাত পর্বের এ ওয়েব সিরিজের পরিচালনা করছেন অনম বিশ্বাস। এছাড়াও ওপার বাংলার সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।