1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাকিবের নিষেধাজ্ঞা মুক্তিতে খুশি পাইলট-গোর্কিরা - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম
৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি

সাকিবের নিষেধাজ্ঞা মুক্তিতে খুশি পাইলট-গোর্কিরা

প্রতিনিধি

তৃতীয়বারে এসে অবশেষে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন সাকিব আল হাসান। ইংল্যান্ডে আইসিসি স্বীকৃত ল্যাবে বোলিং পরীক্ষা দিয়ে বৈধতা ফিরে পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের এই অলরাউন্ডার। গতকাল মধ্যরাতের পর এই খবর জানা গিয়েছিল। খবরটি নিশ্চিত করেছে সাকিবের টি-টেন লিগের দল বাংলা টাইগার্স।

বার্মিংহ্যাম এবং চেন্নাইয়ে পরপর দুবার বোলিং অ্যাকশনের পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন সাকিব আল হাসান। স্বাভাবিকভাবেই নেমে আসে নিষেধাজ্ঞা। কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলার সময়ে ত্রুটি ধরা পড়ে তার বোলিংয়ে। সেই ত্রুটি সারাতে সাকিব কাজ করেছেন সারের কোচ গ্যারেথ ব্যাটির সঙ্গে। লম্বা সময় পর তার সুফলও পেয়েছেন সাকিব।

সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনে বৈধতা আসার খবরে বেশ উচ্ছ্বসিত জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। ঢাকা পোস্টের সঙ্গে আলাপে খালেদ মাসুদ পাইলট বলছিলেন, ‘খুবই ভালো খবর। ভালো লাগছে সাকিব আবারো বোলিংয়ে ফিরেছে। সব জায়গায় সে এখন আবারো খেলতে পারবে। নির্বাচকরা যদি মনে করে তাকে আবার বিবেচনায় রাখবে তো রাখতে পারে।’

বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ সাকিব

সাকিবের প্রথম কোচ সাদ্দাম হোসেন গোর্কিও জানালেন নিজের আনন্দের কথা, ‘সাকিব এত বছর খেলেছে তার মধ্যে শেষ সময়ে তার বোলিং অ্যাকশান অবৈধ ধরা পড়েছিল। তবে সবকিছু ফেলে সাকিব ফিরে আসল। এটা অনেক বড় খবর আনন্দের খবর। বিসিবি এবার তাকে বিবেচনা করতে পারে। এতবছর ক্রিকেট খেলেছে সে, দেশকে অনেক উচ্চতায় নিয়ে গিয়েছে।’
এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে বাঁধা থাকছে না সাকিবের। এমন অবস্থায় আবারও অলরাউন্ডার হিসেবে সব ধরণের ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব। তবে নিষেধাজ্ঞা মুক্ত হয়ে ফের বোলিংয়ে সমস্যা দেখা দিলে আইসিসির নিয়মে ১ বছরের জন্য নিষিদ্ধ হবেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!