1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সবার সাথে মিলেমিশে কাজ করতে চেষ্টা করি : তটিনী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সবার সাথে মিলেমিশে কাজ করতে চেষ্টা করি : তটিনী

প্রতিনিধি

ছোট পর্দার এই সময়ের অন্যতম জনপ্রিয় মুখ তানজিম সাইয়ারা তটিনী। মিষ্টি হাসি আর সাবলীল অভিনয়ে খুব অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে নিজের কাজের পরিবেশ এবং সহকর্মীদের সঙ্গে সম্পর্কের রসায়ন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

তটিনী মনে করেন, কাজের জায়গায় সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই সাফল্যের অন্যতম চাবিকাঠি। তার ভাষ্যমতে, ‘আপনি যদি সবার কথা শুনেন, লক্ষ্মীভাবে কাজ করেন, তাহলে দর্শকও আপনাকে পছন্দ করবে, সেটে-ও সবাই পছন্দ করবে। আমি কাজে আসি, এটা আমার সব থেকে পছন্দের জায়গা।’

শুটিং সেটের পরিবেশ আনন্দময় রাখতে নিজের প্রচেষ্টার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি চাই সবার সাথে মিলেমিশে কাজ করতে। আমি যেন সেটে আসলে সবার মুখে হাসি দেখতে পাই।’

‘আমাকে দেখে যেন সবাই খুশি হয় যে আপু সেটে আছে। তো আমি ট্রাই করি সবার সাথে মিলেমিশে কাজ করতে অ্যান্ড ভালোভাবে কাজ করতে। আর অডিয়েন্স তো আছেই, পছন্দ করে।’

শোবিজে তটিনীকে অনেকেই ‘লক্ষ্মী মেয়ে’ হিসেবে অভিহিত করেন। এ প্রসঙ্গে তটিনী তার নিজস্ব ব্যাখ্যা দিয়ে বলেন, ‘লক্ষ্মী বলতে আমি কথা শোনার ট্রাই করি যতটুকু সম্ভব হয়। যেটা আমার মনে হয় যে সঠিক ঐটা করি আর যেটা ভুল সেটা সুন্দর করে বুঝিয়ে বলি।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!