1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সংবাদ প্রকাশের পর আত্রাই নদীর বিভিন্ন ভাঙ্গন পয়েন্ট ও বেরিবাঁধ পরিদর্শন - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

সংবাদ প্রকাশের পর আত্রাই নদীর বিভিন্ন ভাঙ্গন পয়েন্ট ও বেরিবাঁধ পরিদর্শন

প্রতিনিধি

নওগাঁর মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধনের সংবাদ প্রকাশের পর আত্রাই নদীর বিভিন্ন ভাঙ্গন পয়েন্ট ও বেরিবাঁধ পরিদর্শন করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া। মঙ্গলবার বিকেলে উপজেলার ভালাইন ইউনিয়নের মদনচক ও লক্ষীরামপুর এলাকায় আত্রাই নদীর বিভিন্ন ভাঙ্গন পয়েন্ট ও বেরিবাঁধ পরিদর্শন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা,এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী সুমন মাহমুদ, ২নং ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার এমদাদুল হক, বিশিষ্ট সমাজসেবক আজিজুল হক (ওয়ালটন বাবু) এবং বালু ব্যাবসায়ী এস.এম মেহেদী ইমাম প্রমূখ।

এব্যাপারে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধনের সংবাদটি দৃষ্টি গোচর হওয়ায় তিনি ভালাইন ইউনিয়নের মদনচক ও লক্ষীরামপুর এলাকায় আত্রাই নদীর বিভিন্ন ভাঙ্গন পয়েন্ট ও বেরিবাঁধ পরিদর্শন করেছেন ।

এসময় নদী তীরবর্তী হাট বাজার,মসজিদ,মাদ্রাসা,মন্দির,একাধিক শিক্ষা প্রতিষ্ঠানসহ ফসলি জমি,বসতবাড়ী ও অভয়াশ্রম এলাকায় নদীর তলদেশের বাহিরে সিক্স স্যালেন্ডার ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন না করার জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়াও আগামীতে নদী ভাঙ্গন রোধে এসিল্যান্ড, পানি উন্নয়নবোর্ডের কর্মকর্তা-কর্মচারী, ইজারাদার, বালু ব্যাবসায়ী এবং নদী তীরবর্তী এলাকার স্থানীয় লোকজনদেরকে নিয়ে খুব শীঘ্রই একটি যৌথ মতবিনিময় সভার আয়োজন করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য,প্রভাবশালী ইজারাদারের লোকজন নিয়মবর্হিভূতভাবে আত্রাই নদীর মদনচক ও লক্ষীরামপুর মৌজায় অবৈধ ড্রেজার বসিয়ে দীর্ঘদিন যাবৎ বালু উত্তোলন করে আসছেন। এতে নদী তীরবর্তী হাট বাজার,মসজিদ,মাদ্রাসা,মন্দির,একাধিক শিক্ষা প্রতিষ্ঠানসহ ফসলি জমি,বসতবাড়ী ও অভয়াশ্রম নদীগর্ভে বিলিন হওয়ার উপক্রম। এছাড়াও সম্প্রতি লক্ষীরামপুর এলাকায় বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নদীতে পড়ে এক মাদ্রাসা ছাত্রের অনাকাঙ্খিত মৃত্যুও ঘটনা ঘটে।

এসব বিষয় নিয়ে বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ দায়ের করার পরেও কোন প্রতিকার না পাওয়ায় গত ৭ অক্টোবর (বৃহস্পতিবার) বেলা ১১ টার দিকে উপজেলার ২ নং ভালাইন ইউনিয়নের বানডুবি হাজী ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে ঘন্টাব্যাপী মানবন্ধনের আয়োজন করেন স্থানীয়রা। এরপর বানডুবি বাজার হতে মদনচকের দও পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল করেন তারা। এতে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় শতাধিক লোকজন অংশ নেয়। এ সংক্রান্ত সংবাদটি বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হওয়ার পর টনক নড়ে উপজেলা প্রশাসনের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!