1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সংঘর্ষে নিহত বাঁকা ইউনিয়ন জামায়াত আমির মফিজুর রহমানের প্রথম জানাজা ঢাকায় - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

সংঘর্ষে নিহত বাঁকা ইউনিয়ন জামায়াত আমির মফিজুর রহমানের প্রথম জানাজা ঢাকায়

প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমান-এর প্রথম নামাজে জানাজা ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেল সোয়া ৩টায় রাজধানীতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি জীবননগর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। পরে ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।

জানাজার নামাজে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-র সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম

এ সময় জানাজায় অংশগ্রহণ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাডভোকেট রুহুল আমিন এবং ঢাকা-৪ আসনের সংসদ সদস্য মো. জয়নুল আবেদীন-সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

জানাজায় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!