1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

আন্তর্জাতিক:

মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইউ মিন্ত সোয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার সকালে রাজধানী নেইপিদোতে সামরিক বাহিনীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। হাসপাতালের ডাক্তররা জানিয়েচেন পার্কিনসন্স এবং স্নায়বিক ব্যাধিতে ভুগছিলেন তিনি। মেডিকেল রেকর্ড বলছে, ২০২০ সাল থেকেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন ইউ মিন্ত সোয়ে। খাওয়াদাওয়াও করতে পারতেন না ঠিকমতো। গত এপ্রিলে চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ মেডিকেল সেন্টারেও নিয়ে যাওয়া হয়েছিল সোয়ে-কে।

২০২০ সালের নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হন ইউ মিন্ত সোয়ে। মিয়ানমারের সেনাপ্রধান এবং বর্তমানে ক্ষমতায়সীন সামরিক সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লেইং তাকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন।

জেনারেল মিন অং হ্লেইংয়ের ঘনিষ্ঠ বলে পরিচিত সাবেক সেনা কর্মকর্তা ইউ মিন্ত সোয়ে মিয়ানমারের সামরিক বাহিনী থেকে অবসর নেন ২০১০ সালে। অবসর নেওয়ার সময় লেফটেন্যান্ট জেনারেল পদবীতে ছিলেন তিনি।

সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে আসেন ইউ মিন্ত সোয়ে। ২০১২ সাল থেকে ২০১৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইয়াঙ্গুনের মুখ্যমন্ত্রী ছিলেন। তারপর ২০১৬ সালের মার্চ থেকে ’১৮ সালের মার্চ পর্যন্ত মিয়ানমারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

সূত্র : আনাদোলু এজেন্সি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!