1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শাহরুখের সঙ্গে প্রথম সঞ্চালনায় কার্তিক - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

শাহরুখের সঙ্গে প্রথম সঞ্চালনায় কার্তিক

প্রতিনিধি

‘পেয়ার কা পাঞ্চনামা’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় কার্তিক আরিয়ানের। গত এক দশকে বলিউডে নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তার সিনেমাগুলো নিয়ে দর্শকদের তুমুল আগ্রহ থাকে।

নারীভক্তদের কাছে আরও বেশি জনপ্রিয় আরিয়ান। এবার বলিউড কিং শাহরুখ খানের সঙ্গে সঞ্চালনায় নাম লেখালেন কার্তিক। তবে সঞ্চালনায় শ্রেষ্ঠ নয়, দ্বিতীয় হতে চান তিনি।  সম্প্রতি নিজেই এ কথা জানিয়েছেন এ অভিনেতা।

চলতি বছরের আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সঞ্চালনা করবেন শাহরুখ খান এবং কার্তিক আরিয়ান। সেই অনুষ্ঠানেরই প্রি-ইভেন্টে এসে বিষয়টি নিশ্চিত করেছেন কার্তিক। মার্চ মাসে ভারতের রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত হবে আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠান ।

কার্তিক বলেন, ‘প্রথমত, আইফার অনুষ্ঠানে সঙ্গে জড়িয়ে থাকতে পেরে আমি অনেকে খুশি। এবারে মঞ্চ থেকে সঞ্চালনা করব। ক্যারিয়ারে এই প্রথমবার, তাও আবার জয়পুরের মতো ঐতিহ্যমণ্ডিত শহরে।’

তার কথায়, ‘আশা করি আমি যেন ‘সেকেন্ড বেস্ট’ সঞ্চালক হই। এইটা বললাম কারণ শাহরুখ খানকে এই ব্যাপারে কেউ হারাতে পারবে না।’

শেষে অভিনেতার ভাষ্য, ‘মঞ্চে যখনই পারফর্মার হিসেবে কিংবা সঞ্চালক হিসাবে তিনি উঠেছেন, ততবারই প্রেক্ষাগৃহ পরিণত হয়েছে স্টেডিয়ামে। এবার এই বিষয়টির সঙ্গে আমি যুক্ত হচ্ছি, তাই ভীষণ খুশি।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!