1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শাহরুখের জন্মদিনে শুভেচ্ছা বার্তা মমতার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

শাহরুখের জন্মদিনে শুভেচ্ছা বার্তা মমতার

প্রতিনিধি

৬০ বছরের পদার্পণ করলেন বলিউডের কিং শাহরুখ খান। জন্মদিনে কিং খানকে শুভেচ্ছা বার্তা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শাহরুখ খানকে নিজের ছোট ভাইয়ের মতো দেখেন মমতা।

অন্যদিকে, শাহরুখ খানও তাকে ‘দিদি’র মতো শ্রদ্ধা করেন। মুখ্যমন্ত্রী হিসেবে মমতার আহ্বানে একাধিকবার পশ্চিমবঙ্গে গেছেন শাহরুখ, বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

সেই আন্তরিক সম্পর্কের রেশ ধরেই ভাইয়ের এই বিশেষ দিনে এক্স হ্যান্ডেলে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আমার ভাই শাহরুখ খানকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা! তোমার অসাধারণ প্রতিভা ও ক্যারিশ্মা দিয়ে আরও বহু বছর ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করো।’ এদিকে, বলিউড বাদশার জন্মদিন উপলক্ষে উৎসবের আমেজ এখন মুম্বাইয়ের মায়ানগরীতে। ইতোমধ্যেই ভক্তদের ভিড়ে সেজে উঠেছে শাহরুখের বাড়ি ‘মান্নাত’ চত্বর।

যদিও বিগত কয়েক মাস ধরে কিং খান নিজে ভাড়া বাড়িতে থাকছেন বলে জানা গিয়েছে। তবে প্রিয় তারকাকে এক ঝলক দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ভিড় করছেন সেখানে।

প্রসঙ্গত, জন্মদিনে আগামী ছবির টিজার প্রকাশ্যে এনেছেন শাহরুখ খান। এই ছবিতে অভিনেতার অনবদ্য লোক দেখে মুগ্ধ দর্শকরা। দক্ষিণী সিনেমার ধাঁচে নাকি তৈরি হবে ‘কিং’। অনেকে যদিও বলছেন শাহরুখের এই লুক অনেকটা ‘জওয়ান’ ছবির লুকের সঙ্গে মিলে গিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!