1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শাড়ি-খোপা চুলে কুসুমের স্নিগ্ধতা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

শাড়ি-খোপা চুলে কুসুমের স্নিগ্ধতা

প্রতিনিধি

দেশের নন্দিত অভিনেত্রী কুসুম শিকদার। পর্দায় তার উপস্থিতি দর্শকের জন্য বাড়তি কিছু। দীর্ঘদিন ধরে অভিনয়গুণে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি; এর পাশাপাশি তার রূপ-লাবণ্য দিয়ে ভক্তদের নজর কাড়েন। সম্প্রতি অভিনেত্রীর নতুন কিছু ছবি বেশ সাড়া ফেলেছে ভক্তদের মাঝে।

বৃহস্পতিবার বিকেলে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেন কুসুম শিকদার। ছবিতে তাকে একটি নীল ও সবুজ আভার প্রিন্টেড শাড়িতে দেখা গেছে। সাথে খোপা করে বাধা চুল এবং কানে ও গলায় ফুলের ডিজাইনের অর্নামেন্টস তার লুকে এনেছে আভিজাত্যের ছোঁয়া। কখনো চেয়ারে বসে, আবার কখনো হাতে গোলাপ ফুল নিয়ে পোজ দিয়েছেন অভিনেত্রী; যা নজর কাড়ে তার ভক্তদের।

টাকা থাকা অস্বাভাবিক নয়— ‘সুগার ড্যাডি’র প্রশ্নে কুসুমের জবাব
কুসুমের নতুন রূপ নজর কাড়ল ভক্তদের
ছবিগুলো পোস্ট করার পরপরই অভিনেত্রীর মন্তব্য ঘর ভরে গেছে প্রশংসায়। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘প্রবাদ আছে, ওল্ড ইজ গোল্ড। খুব সুন্দর।’ অন্য এক ভক্ত লিখেছেন, ‘মার্জিত স্টাইলের সঙ্গে চমৎকার লুক।’ আবার কেউ কেউ তার শাড়ির সাথে সাজের প্রশংসা করে লিখেছেন, ‘গোলাপ আর আপনি দুটোই সুন্দর।’

দীর্ঘদিন ধরেই ছোট ও বড় পর্দায় সমানতালে কাজ করে আসছেন কুসুম শিকদার। ‘লাল টিপ’, ‘গহীনে শব্দ’ এবং ‘শঙ্খচিল’-এর মতো দর্শকপ্রিয় ও জীবনমুখী সিনেমায় অভিনয় করে তিনি কুড়িয়েছেন দর্শকদের প্রশংসা। পর্দায় সরব উপস্থিতির পাশাপাশি প্রায়ই নতুন লুক নিয়ে ভক্তদের চমকে দেন এই অভিনেত্রী।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!