1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শাকিবের প্রিন্সে মির্জাপুরের দিব্যেন্দু, লুক নিয়ে তোলপাড় - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

শাকিবের প্রিন্সে মির্জাপুরের দিব্যেন্দু, লুক নিয়ে তোলপাড়

প্রতিনিধি

মেগাস্টার শাকিব খানের আসন্ন ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’-এর প্রচারণায় নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন নির্মাতারা। ঈদকে সামনে রেখে গত শুক্রবার ছবিটির তৃতীয় পোস্টার প্রকাশ করা হয়েছে। নতুন এই পোস্টারে ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যের লুক প্রকাশের পর থেকেই দর্শকদের মাঝে তৈরি হয়েছে উত্তেজনা।

নতুন এই পোস্টারে দেখা যায়, দিব্যেন্দুকে একজন ‘আফগান পাঠান’ হিসেবে দেখা গেছে। সিনেমাটিতে তিনি শাকিব খানের বিপরীতে প্রধান খলচরিত্রে অভিনয় করছেন বলে ধারণা করা হচ্ছে।

পোস্টারটিতে দেখা যায়, দিব্যেন্দুর চেহারার অর্ধেকটা জুড়ে জমাট বাঁধা রক্ত এবং তার তীক্ষ্ণ দৃষ্টি এক ধরণের ভীতিকর আবহ তৈরি করেছে। পোস্টারের উপরে বড় অক্ষরে লেখা রয়েছে, ‘আর মাত্র ১৩ দিন বাকি’।পরিচালক আবু হায়াত মাহমুদ পোস্টারটি শেয়ার করে একে একটি ‘রহস্যময় উপস্থিতি’ হিসেবে বর্ণনা করেছেন, সঙ্গে উল্লেখ করেছেন, ‘প্রিন্স’ সিনেমার খেলার নিয়ম বদলে দেবে। জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’, ‘মির্জাপুর’, ‘জামতারা’, ‘দ্য রেলওয়ে মেন’ এবং সিনেমা ‘মিশন রানীগঞ্জ’-এ অভিনয় করে দিব্যেন্দু ইতিপূর্বেই দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। এবার শাকিব খানের সিনেমায় তাকে সম্পূর্ণ নতুন এক রূপে দেখা যাবে।সিনেমায় দিব্যেন্দুকে নেওয়ায় দর্শকদের মধ্যেও উত্তেজনা লক্ষ্য করা গেছে। নেটিজেনদের অনেকেই তার অভিনয় দক্ষতার প্রশংসা করে মন্তব্য করেছেন। শাকিব খানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দিব্যেন্দুর মতো অভিনেতাকে বেছে নেওয়া একটি সঠিক সিদ্ধান্ত বলেই মন্তব্য তাদের।

নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড ও আভিজাত্যের সংমিশ্রণে তৈরি এই গল্পের প্রেক্ষাপটে দুই দেশের তারকারা সিনেমা হলে টানটান উত্তেজনা তৈরি করবে বলেও সাধারণ দর্শকরা মনে করছেন।

ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী তসনিয়া ফারিণ ও পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডুকে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শরীফ সিরাজ, মাহমুদ, লোকনাথ দে, পিয়ান সরকার এবং মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। কারিগরি দিক থেকে বড় চমক হিসেবে যুক্ত আছেন বলিউডের ‘অ্যানিম্যাল’ খ্যাত চিত্রগ্রাহক অমিত রায় এবং শৈলেশ অবস্থী। সিনেমাটি আগামী ঈদুল ফিতরে সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!