1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শহিদ লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় জড়িত আরও একজন গ্রেফতার - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

শহিদ লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় জড়িত আরও একজন গ্রেফতার

প্রতিনিধি

শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যার ঘটনায় জড়িত আরও একজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
কক্সবাজার জেলার চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) শহিদ হন।

ঘটনার সাথে সম্পৃক্ত দুষ্কৃতকারীদের ধরতে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান চলমান রয়েছে। এরই প্রেক্ষিতে আজ চকরিয়ার রংমহল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডাকাত মোহাম্মদ কামাল উদ্দিন প্রকাশ (৩৫) ওরফে ভিন্ডি কামালকে আটক করে বাংলাদেশ সেনাবাহিনী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাত কামাল ওই ডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততা স্বীকার করেছে।

অদ্যাবধি ওই হত্যাকা- এবং ডাকাতির ঘটনায় জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী, যাদের মধ্যে ৩ জন সরাসরি হত্যাকা-ের সাথে জড়িত ছিল। ঘটনায় জড়িত বাকি ডাকাতদের গ্রেফতারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে বলে আইএসপিআর জানায়।

গ্রেফতারকৃতকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গত ২৫ সেপ্টেম্বর সেনাবাহিনীর পক্ষ থেকে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!