1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রোজা রেখেও কাজ করি : বুবলী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রোজা রেখেও কাজ করি : বুবলী

প্রতিনিধি

শোবিজ অঙ্গনের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। ক্যারিয়ারের শুরু থেকেই পর্দার কাজের চেয়ে ব্যক্তিগত জীবন আর নানা মন্তব্যে নেটিজেনদের আলোচনার কেন্দ্রে থাকেন তিনি। তবে এবার ধর্ম এবং সামাজিক নৈতিকতা নিয়ে নিজের সোজাসাপ্টা অবস্থানে সরব হলেন এই তারকা।

সম্প্রতি এক পডকাস্টে বুবলী বলেন, ‘ধর্মীয় জায়গা থেকে আমি বলি ভাইয়া, অনেকে হয়তো বলবে উনি তো চলচ্চিত্রের নায়িকা, উনি কেন ধর্ম নিয়ে কথা বলবে? কেন বলবো না? একজন মুসলিম হিসেবে আমিও তো নামাজ পড়ি, রোজা রাখি। রোজা রেখেও আমরা কাজ করি। সেটা আমার আর আমার আল্লাহর সাথে আমার কানেকশন। আমি তো কখনোই বলি নি যে আমি ১০০% হাফেজ ভাই।’

সোশ্যাল মিডিয়ায় যারা নীতি কথা শোনান বা নীতিবাচক মন্তব্য করেন, তাদের উদ্দেশ্যে এই অভিনেত্রী পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন। তিনি বলেন, ‘আপনারা তো নায়িকা না যারা লিখছে, বা আপনারা তো নিজেদের খুব ভাবছেন যে আপনারা অনেক বড় ইসলামিক মাইন্ডেড।’

‘তো আপনারা কেন গীবত করছেন? আপনারা কেন সিনেমা দেখছেন? আপনারা কেন সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করছেন? এটাও তো ভালো না।’

গীবত বা পরনিন্দাকে ইসলামে অত্যন্ত গর্হিত কাজ হিসেবে উল্লেখ করে বুবলী বলেন, ‘একটা মানুষকে গীবত করা আসলে কী? আমরা যারা চলচ্চিত্রের নায়িকা আছি, সবাই বলতে পারে একজন নায়িকা হিসেবে আমাদের চলচ্চিত্র করা বা অভিনয় করা (নিয়ে কথা তোলা হয়); কিন্তু সুদ খাওয়া, ঘুষ খাওয়া বা ব্যভিচার করার চেয়েও গীবত করা আরও বেশি খারাপ। এটা ইসলামে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!