1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রেস্টুরেন্টে হেনস্তার শিকার রাকেশ রোশন - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

রেস্টুরেন্টে হেনস্তার শিকার রাকেশ রোশন

প্রতিনিধি

বর্ষীয়ান অভিনেতা ও পরিচালক রাকেশ রোশন হেনস্তার শিকার হয়েছেন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, একবার মুম্বাইয়ের একটি রেস্টুরেন্টে হেনস্তার শিকার হয়েছিলেন পরিচালক রাকেশ রোশন ও অভিনেতা জিতেন্দ্র।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীতকে স্মরণ করে রাকেশ রোশন বলেন, ‘একবার জিতেন্দ্র এবং আমি একটি রেস্টুরেন্টে বসেছিলাম। একজন মাতাল লোক আমাদের সামনে এসে বসল। কোনও কারণে, সে আমাদের নাম নিয়ে গালিগালাজ করতে শুরু করল।’

অভিনেতার কথায়, ‘তার অপ্রত্যাশিত আচরণে আমি দৃশ্যত ক্ষুব্ধ হয়েছিলাম। এরপর আমি জিতেন্দ্রকে বলেছিলাম, ‘জীতু, আমার মনে হয় তার সঙ্গে কথা বলা উচিত।’ জিতু তখন বলেন, ‘না চুপ করে থাকাই ভাল।’

তারপর তিনি বলেন, ‘অকারণ ঝামেলায় না জড়িয়ে নিজের সম্মান বজায় রেখে সরে দাঁড়ানোর শিক্ষা সে দিন আমি পেয়েছি।’

একই সাক্ষাৎকারে রাকেশ তার বিখ্যাত সিরিজ ‘কৃষ’-এর পরবর্তী সংস্করণ নিয়েও মুখ খুলেছেন। তিনি স্পষ্ট করেছেন যে, ইতোমধ্যেই ‘কৃষ ৪’ এর স্ক্রিপ্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। সবকিছু ঠিক হয়ে গেলে ‘কৃষ ৪’ এর কাজ শুরু করবেন। তবে চলচ্চিত্রের বিরাট খরচের জন্যে ছবি মুক্তি পিছিয়ে যাচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!