1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাঙ্গামাটি প্রেসক্লাব মিলনায়তনে মুক্তিযুদ্ধ ও স্মার্ট বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভা - NEWSTVBANGLA
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
শত শত মানুষের কান্নায় বিদায় ৪৪ জন! ইসরায়েলি হামলায় নিহতদের গণদাফন করল হিজবুল্লাহ ঘুরতে গিয়ে আর ফেরা হলো না! খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে সাপ দিয়ে খুন! ২০ লাখ রুপির বীমার টাকার লোভে ভয়ংকর ষড়যন্ত্র ফাঁস রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত: রিজভী লেবাননে হিজবুল্লাহর ৪৪ জনের গণদাফন, অংশ নিলেন শত শত মানুষ ফ্রান্স-ইংল্যান্ড ম্যাচে না থেকেও আলোচনায় মেসি, লড়াই গোল্ডেন বুটের গাবতলীতে স্পোর্টস কারে তল্লাশি, বিদেশি পিস্তলসহ আটক ১ পুরাতন এলিফ্যান্ট রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, জব্দ নার্সারির গাছ খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু বৈরী আবহাওয়ায় গভীর সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের, চলছে সতর্কতামূলক মাইকিং

রাঙ্গামাটি প্রেসক্লাব মিলনায়তনে মুক্তিযুদ্ধ ও স্মার্ট বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভা

প্রতিনিধি

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি: ,১ ফেব্রুয়ারি, রাঙ্গামাটি প্রেসক্লাব মিলনায়তনে আজ বেলা ১১টায় ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ ও স্মার্ট বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে এসভা অনুষ্ঠিত হয়।
এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পরিচালক মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া এবং অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে এম মকছুদ আহমদ।
সভায় বিশেষ অতিথি ছিলেন সংস্থার -সভাপতি মুক্তিযোদ্ধা এম এ রশিদ, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মুক্তিযোদ্ধা মুহাম্মদ শরীফ জিন্নাহ, সাংবাদিক কামুজ্জামান জনি, দেলোয়ার হোসেন ভুইয়া, সদস্য মোঃ নুরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের  অনেক দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। 
দেশের এ অগ্রযাত্রাকে এগিয়ে নিতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান বক্তারা।
সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!