1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রজনীকান্তের জন্য ৭ দিন উপোস রেখেছিলেন শ্রীদেবী - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

রজনীকান্তের জন্য ৭ দিন উপোস রেখেছিলেন শ্রীদেবী

প্রতিনিধি

বলিউড থেকে দক্ষিণী সিনেমায় দাপটের সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী শ্রীদেবী। আসমুদ্র হিমাচল দর্শকের কাছে আজও তিনি স্বপ্নের সুন্দরী। শ্রীদেবীর অভিনয় থেকে শুরু করে তার নাচের দক্ষতায় মুগ্ধ ছিলেন অনুরাগীরা। বলিউডের পাশাপাশি দক্ষিণী ছবিতেও দর্শকের মন জয় করেছিলেন তিনি।

সেই সুবাদেই দক্ষিণের অনেক তারকার সঙ্গে সুসম্পর্ক ছিল। কিন্তু এমন একজন সুপারস্টার আছেন যার সঙ্গে শ্রীদেবী শুধু সিনেমাই করেননি, তার জন্য ৭ দিন উপোসও রেখেছিলেন তিনি।

তবে নিজের স্বামী বনি কাপুর বা প্রেমিক মিঠুনের জন্য নয়, দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের জন্য ৭ দিন উপোস ছিলেন এই অভিনেত্রী।

রজনীকান্তের সঙ্গে ২৫টিরও বেশি ছবিতে কাজ করেছেন শ্রীদেবী। তারা দুজনেই একে অপরের খুব ভালো বন্ধু ছিলেন। একবার সংবাদসংস্থার কাছে এক সাক্ষাৎকারে রজনীকান্ত জানান, ২০১১ সালে যখন তিনি ‘রানা’ সিনেমার শুটিং করছিলেন তখন তার শরীর খুব খারাপ হয়েছিল। চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়েছে।

শ্রীদেবী যখন বিষয়টি জানতে পারেন, তখন তিনি অসম্ভব চিন্তিত হয়েছিলেন। অভিনেতার সুস্থতার কামনায় ভগবানের কাছে ব্রত রেখেছিলেন অভিনেত্রী। যে কারণে ৭ দিন উপোস রেখেছিলেন তিনি।

এর আগেও বহু সাক্ষাৎকারে শ্রীদেবীকে নিজের সবচেয়ে কাছের বন্ধু বলে উল্লেখ করেছিলেন রজনীকান্ত। তাই নায়িকার অকাল প্রয়াণে গভীরভাবে শোক প্রকাশ করেছিলেন ‘থাইলাইভা’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!