1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রংপুরে স্বল্পমেয়াদি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৯ প্রাথমিক বিদ্যালয় - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

রংপুরে স্বল্পমেয়াদি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৯ প্রাথমিক বিদ্যালয়

প্রতিনিধি

রংপুর বিভাগে ঈদুল আজহার আগে হয়ে যাওয়া স্বল্পমেয়াদি বন্যায় ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ওই পাঁচটি বিদ্যালয়ের কিছু অবকাঠামো অন্যত্র সরিয়ে নেওয়া গেলেও রক্ষা হয়নি বিদ্যালয়ের জমি। এছাড়াও এ বন্যায় বিভাগের প্রায় ৩৯টি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে নতুন করে আবারও বৃষ্টিপাত শুরু হওয়ায় রংপুর বিভাগের নদ-নদী তীরবর্তী নিম্নাঞ্চলে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের চিলাখাল সূর্যমূখী ক্বারী মাদরাসা, চিলাখাল মধ্যপাড়া জামে মসজিদ, উত্তর চিলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙনের ঝুঁকিতে রয়েছে।

প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের উপ-পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, বিভাগের ৮ জেলার মধ্যে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধার মধ্যদিয়ে প্রবাহিত তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার, করতোয়া ও যমুনাসহ বিভিন্ন নদ-নদী বছরের বর্ষাকালে (আষাঢ় ও শ্রাবণ মাস) উজানের পানি এবং অতিবৃষ্টিতে আগ্রাসী রূপ নেয়। ফলে প্রতিবছর নদ-নদী সংলগ্ন চরে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান বিশেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সরাসরি ক্ষতিগ্রস্ত হয়।

সাম্প্রতিক সময়ে হয়ে যাওয়া স্বল্পমেয়াদি বন্যায় গাইবান্ধা জেলায় ৩টি চর উপযোগী বিদ্যালয়ের টিনের তৈরি বেড়া-ছাদসহ বিভিন্ন শিক্ষাউপকরণ অন্যত্র সরিয়ে নিলেও পাকা মেঝেসহ বিদ্যালয়ের জমি নদীগর্ভে বিলীন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!