1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যুক্তরাষ্ট্র–ইরান আলোচনা ব্যর্থ হলে বৈশ্বিক ক্ষতির আশঙ্কা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

যুক্তরাষ্ট্র–ইরান আলোচনা ব্যর্থ হলে বৈশ্বিক ক্ষতির আশঙ্কা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিনিধি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনা কোনো চূড়ান্ত সমাধানে না পৌঁছালেও আলোচনায় বসাকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে বাংলাদেশ সরকার। তবে আলোচনা ব্যর্থ হলে বিশ্বব্যাপী অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে সব দেশই ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ ইসলাম

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ চায় আলোচনাটি আরও এগিয়ে যাক এবং একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাক। যদি তা না হয়, তাহলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে, যার প্রভাব বৈশ্বিক অর্থনীতিসহ সব দেশেই পড়বে।

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সবসময় যুদ্ধ বন্ধের পক্ষে এবং কূটনৈতিক সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়ে আসছে। তার মতে, যুদ্ধ পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ এবং বৈশ্বিক অর্থনীতি।

তিনি আরও বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরু হওয়াকে বাংলাদেশ ইতিবাচক হিসেবে দেখছে, কারণ এটি সংঘাত নিরসনের একটি সম্ভাব্য পথ তৈরি করেছে।

তবে প্রথম দফার আলোচনায় কোনো চূড়ান্ত ফল না আসা প্রসঙ্গে তিনি মন্তব্য করতে অনীহা প্রকাশ করে বলেন, আলোচনা এখনো চলমান এবং এ বিষয়ে এখনই চূড়ান্ত মন্তব্য করা সমীচীন নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!