1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যাত্রাবাড়ীতে পিকআপভর্তি ৭০ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার কারবারি - NEWSTVBANGLA
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে আবার হামলা হলে যুদ্ধ আরও বিস্তৃত হবে, যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি আবার হামলা হলে যুদ্ধ আরও বিস্তৃত হবে, যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি হরমুজে লক্ষ্য অর্জনে ব্যর্থ যুক্তরাষ্ট্র, নতুন কৌশল খুঁজছে ওয়াশিংটন এক যুবককে একসঙ্গে বিয়ে করলেন তিন বোন রেলের সব তথ্য ও সংবাদ প্রচারে জনসংযোগ পরিচালককে সমন্বয়ের নির্দেশ মৃতপ্রায় অর্থনীতিকে টেনে তুলতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করছে সরকার অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির বৈঠক: ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে আলোচনা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসির প্রধানের বিদায়ী সাক্ষাৎ

যাত্রাবাড়ীতে পিকআপভর্তি ৭০ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার কারবারি

প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে পিকআপভর্তি ৭০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।

শনিবার (২৫ জুলাই) ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার সকাল ৬টা ৪০ মিনিটে ডিবি পুলিশের মতিঝিল বিভাগের একটি দল যাত্রাবাড়ী থানার দোলাইপাড় মোড়ের উত্তর-পশ্চিম পাশে টুঙ্গীপাড়া এক্সপ্রেসের সামনে অভিযান চালায়। এ সময় মো. রমজান চৌধুরী (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তার হেফাজত থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ গাড়িও জব্দ করেছে পুলিশ।

ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!