1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ম্যারাডোনার ‘হত্যা মামলা’ থেকে বিচারকের পদত্যাগ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল

ম্যারাডোনার ‘হত্যা মামলা’ থেকে বিচারকের পদত্যাগ

প্রতিনিধি

ম্যারাডোনার ‘হত্যা মামলা’ থেকে বিচারকের পদত্যাগ
ডিয়েগো ম্যারাডোনা মৃত্যুর প্রকৃত কারণ এখনও অজানা। তার পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয়েছিল। স্ত্রী ক্লদিয়া এবং মেয়ে দালমার অভিযোগের ভিত্তিতে এখনও মামলা চলছে।

ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিত আট চিকিৎসাকর্মীর মধ্যে সাতজন এ মামলায় অভিযুক্ত। তবে এ মামলা নিয়ে বিতর্কের কারণে গতকাল এই বিচারকাজ থেকে একজন গুরুত্বপূর্ণ বিচারক সরে দাঁড়িয়েছেন।

বিচারক হুলিয়েতা মাকিনটাচ মিনি সিরিজ বানাতে কয়েক মাসব্যাপী এই বিচারকাজ তিনি ক্যামেরায় ধারণ করিয়েছেন, এটা প্রকাশিত হওয়ার পর বিতর্ক শুরু হয়। মাকিনটাচের বিরুদ্ধে নৈতিকতা–সম্পর্কিত আইন লঙ্ঘনের অভিযোগও ওঠে। এমন অভিযোগ উঠার পর এবার তিনি সরে দাঁড়ালেন।

এই বিচারপ্রক্রিয়া চলমান থাকবে, নাকি থামিয়ে পুনরায় শুরু করা হবে, সে বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত দেবেন আদালত।

ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় চিকিৎসক এবং নার্স মিলিয়ে আট জন রয়েছেন অভিযুক্তের তালিকায়। প্রাথমিক তদন্তের পর ২০২১ সালে ম্যারাডোনার চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল টিমকে অনুপযুক্ত বলা হয়। চিকিৎসার পদ্ধতি ঠিক ছিল না বলেও বলা হয়।

উল্লেখ্য, মাদক-সহ বিভিন্ন নেশার দ্রব্যে আসক্ত ছিলেন ম্যারাডোনা। অসুস্থতার কারণে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। তদন্তে জানা যায়, সঠিক চিকিৎসা হলে আরো কিছু দিন বাঁচতে পারতেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক। ২০২০ সালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। এরপর ২০২০ সালের ২৫ নভেম্বর মৃত্যু হয় ম্যারাডোনার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!