1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মোহনীয় অবতারে পরীমণি! - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

মোহনীয় অবতারে পরীমণি!

বিনোদন ডেস্ক :

কয়েকদিন ধরেই সংবাদের শিরোনাম আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বিশেষ করে সামাজিক মাধ্যমে তার দুটি পোস্ট নানা জল্পনা সৃষ্টি করে নেটিজেনদের মাঝে। তাদের ধারণা, তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে নায়িকার সম্পর্কে ফাটল ধরেছে, আর তেমন কিছুরই ইঙ্গিত দিয়েছেন পরীমণি।

এমন আবহের মাঝে ঢাকার বাইরে অবস্থান করছেন পরীমণি। নায়িকা জানান, তার ম্যানেজার তুরানকে জন্মদিনের ‘সারপ্রাইজ’ দিতে কক্সবাজারে ছুটে যান তিনি। সঙ্গে নায়িকা এও জানান, তার সহকর্মীরাই তার পরিবার।
তবে ধারণা করা যাচ্ছে, এই মুহূর্তে একমাত্র ছেলে পূণ্যকে নিয়ে কক্সবাজারেই অবস্থা করছেন তিনি। সেখান থেকে গত রোববার সকালে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। যা দেখে স্পষ্ট, অবকাশ যাপনে সমুদ্রের পাড়ে ‘একটা সুন্দর সকাল’ কাটালেন পরীমণি। সেখান থেকে ছেলে পূণ্য ও সহকর্মীদের নিয়ে নানা মুহূর্তও ভাগ করে নেন নায়িকা।

পরদিন সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি ভাগ করে নেন পরীমণি। সিম্পল, ফিটিং আউটফিটেই এদিন নিজেকে ধরা দেন নায়িকা। পরনে সবুজ টি শার্ট; নানা পোজ দিয়ে সেলফিতে নিজেকে মেলে ধরলেন নায়িকা। আর ক্যাপশনে লেখেন ‘সকাল সকাল’।
পরীমণির এই ছবিগুলো প্রকাশ্যে আসতেই একরকম তোলপাড় নেটমাধ্যম; আসে নানা মিশ্র প্রতিক্রিয়াও। নায়িকার মোহনীয় অবতার যেমন ভক্তদের মনে নাড়া দেয়, তেমনি নায়িকাকে নিয়ে নেতিবাচক মন্তব্যও করেন কেউ কেউ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!