1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মেসি-নেইমারদের সঙ্গে শাহিন আফ্রিদিকে সম্মান দেখাল ফিফা - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল

মেসি-নেইমারদের সঙ্গে শাহিন আফ্রিদিকে সম্মান দেখাল ফিফা

প্রতিনিধি

মেসি-নেইমারদের সঙ্গে শাহিন আফ্রিদিকে সম্মান দেখাল ফিফা
বর্তমান বিশ্ব ক্রিকেটে শাহিন শাহ আফ্রিদির নামটি তারকাদের কাতারেই রয়েছে। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে এখনও বড় কোনো অর্জন নেই পাকিস্তানি এই তারকা পেসারের। সম্প্রতি তিনি জিতেছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় শিরোপা। লাহোর কালান্দার্সের হয়ে তৃতীয়বার শিরোপা জেতার পর তাকে বিশেষ সম্মান দেখিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ফিফা তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিশ্ব ফুটবলের বড় তারকাদের ১০ নম্বর জার্সির একটি ছবি দিয়েছে। যেখানে সমসাময়িক কালের তিন তারকা ফুটবলার লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও লুকা মদ্রিচের জার্সির সঙ্গে রয়েছে শাহিন আফ্রিদির ১০ নম্বর জার্সিটি। যার ক্যাপশনে তারা লিখেছে, ‘দ্য আইকনিক।’ তবে ফিফার সেই পোস্টটি বিশ্বের অন্যান্য অঞ্চল থেকে দেখা যাচ্ছে না।

এর পেছনে ফিফার উদ্দেশ্যও ধরতে পেরেছে নেটিজেনরা। কেউ কেউ বলছেন, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ আসর। যাকে কেন্দ্র করে অঞ্চলভিত্তিক নিজেদের অনলাইন প্রচারণা চালাচ্ছে ফিফা। তারই অংশ হিসেবে শাহিনের জার্সির ছবি দিয়ে সংস্থাটি সম্ভবত দেশটির ক্রীড়াপ্রেমীদের মনোযোগ আকর্ষণ করছে। অঞ্চলভেদে তাদের ভাষা, আইকনিক কোনো তারকা, সংস্কৃতি কিংবা প্রতীকি কিছু নিয়ে পোস্ট করে ফিফার অনলাইন কার্যক্রম চালানোর রীতি বেশ পুরোনো।

শাহিন আফ্রিদিকে নিয়ে ফিফার পোস্টটি এমন সময়ে সামনে এসেছে, যখন তিনি পিএসএলের সদ্য সমাপ্ত আসরে চূড়ান্ত সাফল্য পেয়েছেন। টুর্নামেন্টটির ইতিহাসে প্রথম কোনো অধিনায়ক হিসেবে সর্বোচ্চ তিনবার শিরোপা জিতেছেন তিনি। অথচ দুইবার চ্যাম্পিয়ন হওয়ারও নজির নেই পিএসএলের অন্য কোনো অধিনায়কের। একবার করে পিএসএলে ট্রফি জিতেছেন মিসবাহ-উল-হক, ড্যারেন সামি, জেপি ডুমিনি, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান ও শাদাব খান।

দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগতভাবেও সেরা বোলারের পুরস্কার জিতেছেন শাহিন আফ্রিদি। ২৫ বছর বয়সী এই বাঁ-হাতি পেসার এবারের আসরে সর্বোচ্চ ১৭ উইকেট শিকার করেছেন। ১২ ম্যাচে বল করেছেন ১৬.৪২ গড়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!